আমাদের সমাজ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর ঘরে খাবার নেই! বিকেল তিনটে বাজে। পা দুটোর পাতা মাটিতে লাগিয়ে হাঁটু ভাঁজ করে হাত দুটো বেঁধে তার উপর রেখে কপালটা দুই হাতের মাঝখানে ঠেকিয়ে মাঠের এক কোনে বসে বসে কাদঁছি! চোখ দিয়ে কোনো পানি

বিসমিল্লাহির রাহমানির রাহিম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর
ঘরে খাবার নেই! বিকেল তিনটে বাজে। পা দুটোর পাতা মাটিতে লাগিয়ে হাঁটু ভাঁজ করে হাত দুটো বেঁধে তার উপর রেখে কপালটা দুই হাতের মাঝখানে ঠেকিয়ে মাঠের এক কোনে বসে বসে কাদঁছি! চোখ দিয়ে কোনো পানি আসছেনা, কিন্তু গাল দুটো ভেঁজা! চোখে পানি আসবে কী করে! অনেকক্ষণ যাবৎ কেঁদেছি! এখন তো চোখের পানি শেষ হয়ে গেলো!
পেছন থেকে রাফি আমাকে হাল্কা ধাক্কা দিলো! সে বললো, “কীরে শাওন কী করছিস একা একা। তোকে বাড়িতে খুঁজে এলাম আন্টি বললো রাগ করে নাকি বাসা থেকে চলে আসছিস! কী হইছে!”
“যাহ বেটা! তুই যা এখন থেকে আমার ভালো লাগছেনা কিছু! মনটা ভীষণ খারাপ!”
“কেন কী হয়েছে মন খারাপ কেন? সমস্যা কী?”
“আমি কি তোকে আর নতুন করে কিছু বলবো?”
“কেন কী হয়ছে আবার?”
“আরে ভাই তুই কী আমাদের ফ্যামিলির সিচুয়েশন সম্পর্কে কিছু জানিস না? আজ কী নতুন করে কিছু বলতে হবে নাকি?”
“তা তো জানিই! তোদের ঘরের দরিদ্রতা, ঋণের ধাওয়া এগুলো তো আছেই, কিন্তু আজ হঠাৎ এই অবস্থা যে! চোখ মুখ ভেজা কারণ কী?”
“থাক! তুই আর শুনে কী করবি? বাদ দে! আমায় একটু একা থাকতে দে!” এটা বলে আমি আবার আগের পজিশনে মাথা ঠেকিয়ে বসে পড়লাম! রাফি কিছু বলছেনা চুপ হয়ে গেলো! সেও আমার পাশে বসে পড়ল! আমিও যেভাবে বসে আছি ঠিক সেভাবেই! আমি ওর বসাটা কেমন যেন অনুভব করলাম কিন্তু কিছু বললাম না! ৫ মিনিট হয়ে গেলো রাফি আমার মতো বসে রইলো কিছু বলছেনা!
“কীরে তুই আমার মতো বসে আছিস কেন? সমস্যা কী তোর?”
“তোর মন খারাপ। আমি তোকে কারণ জিজ্ঞাসা করলাম! তুই আমারে দামই দিলি না তাই আমারও মন খারাপ! আমিও এভাবে বসে থাকবো!”
“দেখ ভাই কী বলবো বল!? তুই তো জানিস আব্বার সাত(০৭) লাখ টাকা ঋণ! আব্বা কাঠের ব্যবসা করতো। ব্যবসায় এখন পুরো টাকা লস হয়ে গেলো! এখন সব মিলিয়ে বিশ(২০) লাখ টাকা ঋণে পড়ে গেছি! বড় ভাই শহরে গাড়ি চালায়! প্রতি মাসে ১+... টাকা সুদ দিতে হয়! জানিনা বাবা আর ভাই কীভাবে দেয়! আমার তো কোনো কাজ কর্ম নেই! এক আলেমের ওয়াজে ঋণ মুক্তির দোয়া শিখেছিলাম ৫ বছর যাবৎ তা পড়ে যাচ্ছি আমি আর আমার মায়ে! আল্লাহ্ ভরসা।”
রাফি বললো, “আচ্ছা! কিন্তু আজ কাঁদতেছিস কেন?”
“আরে ভাই দুপুর বারোটা (১২.০০) বাজে খাইতে গেছি। ঘরে চাউল নাই। আজকে আর খাওয়া হবেনা! এখনও কিছু খাইনি! পেটের ক্ষুদায় খুব যন্ত্রণা হচ্ছে! আজকাল সমাজ এমন একটা পর্যায়ে এসেছে কেউ কাউকে সাহায্য করতে আসেনা! আমার আত্মীয়স্বজন কেউই আমাদের এই দুঃসময়ে পাশে নেই! তাদের টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই!
সেদিন শুনলাম আমার মামাতো ভাইয়ের আইফোন পড়ে গিয়ে ভেঙ্গে গেছে! তারপরের দিনই তার জন্য নতুন আইফোন নিয়ে এলো মামা! খালাতো বোন বান্ধবীদের সাথে ভারতে যাবে তাজমহল ঘুরতে! তার সব কিছু কনফার্ম তারপরও খালা জিজ্ঞেস করলো আরো কিছু লাগবে কিনা! ফুফাতো ভাই কক্সবাজার যাবে বিমানে! থাকবে ১০/১২ দিন। চার বন্ধুর যাবতীয় খরচ তারই! অথচ কিছুদিন আগে সবার দ্বারে দ্বারে গেলাম কিছু টাকার জন্য একটা ব্যবসা যেন করতে পারি। সবাই অস্বীকার করলো যে তাদের কাছে কোনো টাকা নাই!
ক্বারী সাহেব! খুব ভালো বক্তৃতা দেন! সুদ-ঘুষ হালাল হারাম সম্পর্কে! আমাদের আলেম সাহেব তাহের ভাই! তিনিও বেশ ভালো মানের বক্তা! দেশে তার বিরাট ওয়াজের দাওয়াত! তিনি গরিবের হক! দান দক্ষিনার সম্পর্কে ওয়াজ করে! ওনাদের কাছে গিয়েছিলাম! কিন্তু কিছু চাইতে যাইনি! শুধু বলেছিলাম অনেক কষ্টে আছি হুজুর!খুব বড় ঋণে আটকে পরে আমাদের পরিবারটা শেষ! কী করবো বলেন? একটা বুদ্ধি দেন! তিনি আমাকে একটা হাদিস শুনিয়ে গুরুত্বপূর্ণ আমাল দিলো! এভাবে যে কতো আমাল পড়া হলো! কিন্তু আমি সেই ভিখারির মতোই আছি! আমাদের গ্রামে অনেক মুসল্লী আছে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে! সারা বছর তারা দ্বীনের সম্পর্কে জ্ঞান লাভ করে আর সালাত সিয়াম ফেতরা ইত্যাদি আদায় করে। আবার প্রতি বছরে গ্রামের প্রায় সব লোকজনই ওয়াজ মাহফিলে যায়। আমি ঠিক বুঝে পাইনা তারা ওয়াজ মাহফিল মসজিদ থেকে কী শিখে! তাদের গ্রামের কিছু লোক না খেয়ে থাকে কিন্তু তাদের লজ্জায়ে কেউ তা প্রকাশ করেনা! কিন্তু তাদের তো গ্রামের লোকদের খোঁজখবর নেওয়া উচিৎ কার সংসার কেমন চলছে!?
আমাদের আলেম সমাজ শুধু সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন কিন্তু তা দুরীকরণের জন্য কোনো কর্মপরিকল্পনা নাই। আলেমসমাজ মসজিদ, মাদ্রাসা নির্মাণ করছে এবং নিঃসন্দেহে এটা অনেক উত্তম কাজ। কিন্তু আলেমসমাজ খুব ভালো করেই জানে এদেশে প্রতিদিন যতজন মুসলিম খ্রিষ্টান ধর্ম গ্রহণ করছে তারা সবাই স্রেফ টাকার জন্যই খ্রিষ্টান হচ্ছেন অন্য কোন কারণ নাই। আমাদের আলেম সমাজ চাইলেই কিন্তু একটা কর্জে হাসানা সংগঠন করে এই সমস্ত অসহায় ভাইদের সাহায্য করতে পারেন কিন্তু তারা শুধু আপনাকে ঋণমুক্তির আমল আর সুদ এর ভয়াবহতা সম্পর্কে জানাবে আর কিছুই করবে না। একটা ওয়াজে শুনেছিলাম ওমর ফারুক (রাঃ) ছিলেন অর্ধদুনিয়ার বাদশাহ! যিনি ইসলামের ২য় খলিফা! রাতের আঁধারে তিনি বেরিয়ে পড়তেন তার এলাকায় কে আছে ঘরে খাবার নেই।কার ঘরে কীসের অভাব তা খুঁজে বেড়াতেন! তিনি নিজের পেট খালি রেখে মানুষের ঘরে ঘরে খাবার দিতেন! আমরা ওয়াজ শুনে কি এগুলো শিখি বল? আমরা ওয়াজ শুনে কীসের বিদ্যা অর্জন করছি, কেন করছি?? বিদ্যা যদি আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বারেরা বাস্তবে প্রয়োগ না করে? আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রপতি তারা যদি নিজেদের জীবনে পরিবর্তন না আনে তাহলে কেন এই ওয়াজ মাহফিল?”
রাফি কী বলবে এখন সে বোধহয় বুঝতে পারছে না! চুপ হয়ে বসে রইলো...
কিছুক্ষণ পর সে বললো, “দোস্ত একটা কথা বলবো বলে তোর কাছে এসেছিলাম!
“কী কথা?”
“আসলে আম্মা গরুর গোস্ত রান্না করছে সন্ধায় তোকে দাওয়াত দিতে এসেছিলাম!”
সবাই হয়তো চক্ষু লজ্জায় প্রাথমিক ভাবে না করে দেয়! অথবা বলে থাক আজ না অন্য কোনোদিন! আমার পেটে এমন ক্ষুধা ছিলো। আমি চট করে বললাম, “আচ্ছা খাবোনে!”
রাফি আমাকে টানতে লাগলো, “উঠ উঠ!”
“কেন কোথায় যাবি?”
“আরে উঠ না!”
“আচ্ছা ছাড় উঠছি!”
উঠে গেলাম! রাফি সামনে আমি ওর বা পাশে একটু পিছনে হাঁটতে লাগলাম! কামাল ভাইয়ের মুদির দোকানের সামনে দাঁড়ালো! আমাকে একটা গ্লাসে পানি দিয়ে বললো, “নে পানি খা!”
আমি পানি খাচ্ছিলাম এর মধ্যে ও বেশ বড়সড় দুটো শুকনো রুটি নিলো!
“নে ধর!”
আমিও কিছু না বলে ক্বপ করে ওর হাত থেকে রুটিটা হাতে নিয়ে খাইতে শুরু করলাম! পেটের ক্ষুধা অনেক! আমার অন্য কিছু খেয়াল নেই! আমার দিকে রাফি তাকিয়ে রইলো। ওর হাতের রুটিটা আগের মতোই রইলো খাচ্ছে না!
আমার খাওয়া শেষ। গ্লাসে পানি নিলাম খাওয়ার জন্য! রাফি এবার তার হাতের রুটিটা আবার আমার দিকে এগিয়ে নিয়ে বললো, “নে এটাও খা!”
আমি বললাম “কেন, তুই খাবিনা!? তুই খা!”
“নারে দোস্ত খাওয়ার জন্যই নিছিলাম। এখন খাইতে ইচ্ছে করতেছেনা! নে তুই খা!”
আমি আবার রুটিটা খেতে শুরু করলাম! খাওয়ার প্রায় শেষের দিকে খেয়াল হলো ব্যাপার কী? রাফি কি আমার ক্ষুধার জন্য দ্বিতীয় রুটিটা না খেয়ে দিয়ে দিলো?!
আমি রাফিকে বললাম, “কীরে ভাই! তুই কি আমার খিদের জন্য রুটি দিয়ে দিলি?”
“আরে না! এমনিই আমার খাইতে ইচ্ছে করছে না। তাই দিলাম তোকে!”
আমি বুঝতে পারছি সে আমার ক্ষুধার জন্যই না খেয়ে আমায় দিয়ে দিছে! কিন্তু কী বলবো! এখন আর ওকে চাপ দিয়ে লাভ নেই সত্যটা বলবেনা! তাই আমি রুটিটা শেষ করার আগে ওকে আবার রুটি সাধলাম কিন্তু খাবেনা বলছে! তাও জোড় করাতে একটুরো ছিড়ে নিয়েছে! সন্ধায় মাগরিব পড়ে চলে গেলাম রাফির বাড়ির সামনে!
“রাফি, রাফি, রাফি!”
সাড়া নেই...
“রাফি, রাফি, রাফি!”
“কিরে শাওন! মাত্রই তোকে কল দিচ্ছিলাম। তোর ফোন বন্ধ কেন?”
“ভাই আমাদের বাড়িতে কারেন্ট নাই তো! দুদিন হলো লাইন কেঁটে দিয়েছে!”
“কেন?”
“বিল দিতে পারিনি তাই!”
“ওহ!”
“আচ্ছা চল! তোর আম্মু কী রান্না করছে দেখি!”
“আসসালামু আলাইকুম আন্টি!”
“ওয়া আলাইকুমুস সালাম! কেমন আছো বাবা?”
“আলহামদুলিল্লাহ, আন্টি ভালো! আপনি কেমন আছেন?”
রাফি বোধহয় অবাক হলো আমার মুখে মুচকি হাসি দেখে! কী করবো এটাই সুন্নাত!
“আলহামদুলিল্লাহ, বাবা আমিও ভালো আছি! তোমার আম্মু কেমন আছেন?”
“আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছেন তিনি!”
রাফির একটা দুষ্টু ভাই আছে নাম অনিক! তখন সে পড়তেছিলো! সে হঠাৎ বলে উঠলো, “ওমা! আম্মা তুমি মেহমানরে এখনও দাঁড়া করাইয়া রাখছো কেন? চেয়ার দেও! গোস্ত দিয়ে ভাত দেও! খাইয়ে নেওক!”
আমরা সবাই ওর কথা শোনা মাত্রই ফিক করে হেসে দেই! এইটুকু বাচ্চা ছেলে এতো পাকনা পাকনা কথা বলে… যাই হউক,আন্টি খাবার বাড়তে গেলেন! আমি এই সুযোগে রাফির কাছে কানে কানে বলতে লাগলাম, “বন্ধু, একটা কথা বলতে চাইছিলাম যদি কিছু মনে না করিস!!!”
“কী কথা, বল?!”
“না। কিছু মনে করবিনা তো!”
“আরে বেটা কী মনে করবো বল!? তুই না আমার বন্ধু। বন্ধুদের মাঝে কিছু মনে করার থাকে নাকি? বল!”
“না মানে আমার তরকারিটা আর কিছু ভাত বেশি করে যদি একটা বক্সে দিয়ে দিতি তাহলে বাসায় গিয়ে খাইতাম!”
“কেন বাসায় ক্যান? এখানে কী হইছে!?”
“না মানে আম্মাকে রেখে কী করে খাবো বল?”
“বুঝছি! শোন এখন খা তারপর বাড়িতে গিয়ে তোর মায়ের সাথে খাবি!”
“মানে!?”
“মানে আম্মু তোর আব্বু আম্মুর জন্যও রান্না করছে আজকে! তোর আম্মুর ক্লাসমেট বলে কথা! ভুলে গেছিস?”
“তুই আমাদের ঘরের সিচুয়েশনের কথা কী তোর আম্মুকে কিছু বলেছিস?”
“আরে না বোকা! এমনিতেই আম্মু তোদের জন্য আজ রান্না করছে! দুপুর বেলায় আম্মু বলছিলো যে অনেক দিন হলো তার বান্ধবীকে কিছু করে খাওয়ায় না! আজকে খাওয়াবে! আর তাই তোকেও দাওয়াত দিতে বলেছিলো!”
আমি চুপ হয়ে গেলাম! আর দেরি না করে সঙ্গে সঙ্গে শুকরিয়া সিজদায় পরে গেলাম! রাফির মা আমার সিজদাহ দেখে অবাক হয়ে গেলো! তিনি অতোটা ধার্মিক নন। তাই হয়তো বিষয়টা প্রথমিকভাবে বুঝতে পারেন নি! আর এই বিষয়ে কিছু জিজ্ঞাসাও করেন নি! হয়তো আমি চলে গেলে পরে রাফিকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে! সে বুঝিয়ে বলবে! রাফি অবশ্য এই বিষয়ে জানে! আমার সাথে ইসলামিক বিষয়ে ওর সাথে বেশ কথা আড্ডা জমে ভালো। আর জামাতও একসাথে হয়!
আন্টি এর মধ্যে সব খাবার টেবিলে সাজিয়ে রাখলো! আমাদের খাবার জন্য ডাকলেন। আমরা দুজনেই গিয়ে বসলাম! আন্টি খাবার প্লেটে বেড়ে দিচ্ছেন আমাকে! রাফি নিজেই নিজের জন্য নিয়ে নিচ্ছে! আমি অনিক কে ডাকলাম, "অনিক অনিক, ভাইয়া আসো এদিকে আসো!৷ একসাথে খাই!"
"না, ভাইয়া। আমি আরো পরে খাবো! আমার পড়া বাকী আছে অনেক! শেষ করে তারপর খাবো!"
"ও আচ্ছা। ঠিক আছে, ভাইয়া। আন্টি আপনি খাবেন না? আপনিও আসেন, বসেন। একসাথে খেয়ে নেই আমরা।"
"না বাবা তোমরা খাও। তোমার আঙ্কেল আসবে ৮ টায়। তারপর আমি, তোমার আঙ্কেল আর অনিক একসাথে খেয়ে নেব।"
খাওয়া শেষ হলো! তারপর কিছুক্ষণ গল্প করে একটা বড় টিফিন বক্সে করে আন্টি কিছু পোলাও প্লাস গরুর গোস্ত দিয়ে দিলো। সেটা নিয়ে বাড়ি চলে গেলাম। এটা ছিলো ঐ দিনের ঘঠনা।
এমন যে কতো দিন পার করেছি না খেয়ে! তা গুনি নাই..
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

