দ্বীন আহ্বান
রাজশাহীতে বসবাসরত জাগ্রত হও মুসলিম সবে দ্বীনের পথে চলো, মিথ্যাচারে রুখে দাঁড়াও সত্যের কথা বলো। ন্যায়ের পক্ষে আত্নত্যাগী মৃত্যুকে জয় করো, সংগ্রামী মন ধারণ করে শান্তি রক্ষায় মরো। চারিদিকে অন্যায় জুলুম পাপাচারে গেছে ভরে,

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাজশাহীতে বসবাসরত
জাগ্রত হও মুসলিম সবে
দ্বীনের পথে চলো,
মিথ্যাচারে রুখে দাঁড়াও
সত্যের কথা বলো।
ন্যায়ের পক্ষে আত্নত্যাগী
মৃত্যুকে জয় করো,
সংগ্রামী মন ধারণ করে
শান্তি রক্ষায় মরো।
চারিদিকে অন্যায় জুলুম
পাপাচারে গেছে ভরে,
মানবতা ধ্বংস আজ
অন্তর গেছে মরে।
হিংসা বিদ্বেষ রেষারেষি
হানে শান্তির বাণী,
সৎপথের উপার্জনে
স্বার্থে সফল জানি।
মানব হিসেবে জন্ম নিয়ে
লজ্জা বারবার বরণ,
শুদ্ধপথে না চলিলে
বৃথা কর্ম আর মরণ।
সাড়া দিয়ে দ্বীন আহ্বান
অন্যায় জুলুম লড়ো,
ঈমানের বল মজবুত করে
প্রতিরোধ তুমি গড়ো।
মা
রেজওয়ান আল সাইফ116বর্ণালি মোড়, রাজশাহী
বর্ণালি মোড়, রাজশাহী
মাগো, এই ক্ষুদ্র দুনিয়ায়
বেঁচে থেকে কী আর পাবি,
মাতৃ অপমান, মন করে আনচান
তবুও কি খালি সয়ে যাবি?
মাগো, তোর প্রসববেদনার
পরিণতি আজ এই আমি,
নিজের জীবনটারে তুচ্ছ মনে করে
মোরটারে বানিয়েছিস দামী।
মাগো, মোরে জন্মটা দিয়েই
শুনেছিলি মোর চিৎকার,
মোর সে 'মা' 'মা' ধ্বনি, কেউ না বুঝলেও
তুই বুঝেছিলি মোর আবদার।
যখন হাঁটি হাঁটি পা পা, মুখেতে অ, আ
সর্বখুশি হয়েছিলি তুই,
এখন পকেটে অনেক টাকা, বাড়িটা বিলাসবহুল
তবু তোর মুখে হাসি কই?
আমি পারিনি, দিতে পারিনি
ফিরিয়ে এক মুঠো সুখ আর হাসি,
তবুও মোনাজাতে ছিল তোর মোর প্রার্থনা
সারাজীবন যেন থাকি খুশি।
মাগো, আজ তুমি চিরনিদ্রায়
শুয়ে গেলে চিরদিনের তরে,
আল্লাহ'র নিকট আজ করি প্রার্থনা
যেন দেখা মোদের হয় পরপারে।
[এভাবেই হাজার হাজার মায়েরা চলে যায়। রয়ে যায় সন্তানদের সেই চিরপরিচিত আফসোসটা যা অধিকাংশই উপলব্ধি করে মায়ের সেই চিরপরিচিত নিশ্বাসে যা সে অনুভব করেছিল জন্মের পর মায়ের কোলে। আল্লাহ্র নির্দেশ মোতাবেক তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করার সময় কি এখনো আসেনি?]
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

