সালাতে অবহেলা ও কেন সালাত আদায় করবো
রাজশাহী আমরা অনেকেই সালাতে অবহেলা করে থাকি। অনেকে তো এরকমও আছে যে ভাবে - "কাল থেকে সালাত শুরু করবো।" কিন্তু তারা পরদিনও অনেক সময় অবহেলায় পার করে দেয়। তারা শয়তানের কুমন্ত্রণা ও অলসতার কাছে হেরে যায়। কুরআনে আল্লাহ তা'

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাজশাহী
আমরা অনেকেই সালাতে অবহেলা করে থাকি। অনেকে তো এরকমও আছে যে ভাবে - "কাল থেকে সালাত শুরু করবো।" কিন্তু তারা পরদিনও অনেক সময় অবহেলায় পার করে দেয়। তারা শয়তানের কুমন্ত্রণা ও অলসতার কাছে হেরে যায়। কুরআনে আল্লাহ তা'য়ালা বলেছেন, "অতঃপর ঐ সালাত আদায়কারীদের জন্য ধ্বংস, যারা তাদের সালাতের ব্যাপারে অবহেলা করে।" (সূরা আল-মা'ঊন, ৪-৫)
সালাত সম্পর্কে সচেতন হতে হলে আমাদেরকে আগে সালাতের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে জানতে হবে। আল্লাহ তায়ালা বলেছেন, "নিশ্চয় মুমিনগণ সফলকাম, যারা নিজেদের সালাতে অন্তরের বিনয় প্রকাশ করে।"(সূরা মুমিনুন, আয়াত ১-২)অর্থাৎ, ইহকালীন ও পরকালীন সফলতা লাভ করতে হলে অবশ্যই সালাত পড়তে হবে। কুরআন ও হাদীসে বহুবার সালাত আদায় করতে বলা হয়েছে।
আল্লাহ তা'য়ালা বলেছেন, "নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে।"(সূরা আল-আনকাবূত, ৪৫) অর্থাৎ, সঠিকভাবে সালাত আদায় করলে আমরা অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে পারবো কেননা সালাত আমাদের মনে আল্লাহভীতি সৃষ্টি করে। সালাতের মাধ্যমে আল্লাহ তা'য়ালার নৈকট্য অর্জন করা যায়। ফলে আল্লাহ তা'য়ালার ভয়ে মানুষ পাপকাজ থেকে বিরত থাকে।
'এখনও অনেক সময় আছে আমার জীবনের' এটা ভেবে অনেকেই সালাত শুরু করে না। কিন্তু কার মৃত্যু কখন আসবে সেটা আল্লাহ তা'য়ালাই ভালো জানেন। যদি আপনি পরে কোনো একসময় থেকে সালাত পড়া শুরু করার মনোভাব নিয়ে চলাফেরা করেন ও তার আগেই যদি আপনার মৃত্যু ঘটে যায় তখন আপনার আর কিছুই করার থাকবে না।
আপনি সালাত আদায় না করলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না ও অন্তরের প্রকৃত প্রশান্তি কখনোই অনুভব করতে পারবেন না। সালাতের মাধ্যমে আপনার অন্তর তৃপ্ত হবে ও আপনি তা অনুভব করতে পারলে ইসলামের নিয়মাবলীকে নিজের জীবনে প্রয়োগ করতে উৎসাহী হবেন ও জীবনের প্রকৃত উদ্দেশ্যকে অনুভব করতে পারবেন।
অনেক সময় তো গেল। অন্তরের প্রশান্তির জন্য এদিক ওদিক ছুটলেন। কিন্তু প্রকৃত প্রশান্তি ও তৃপ্তি কোথায় আছে তা জেনেও না জানার ভান করে নিজের মূল্যবান সময়কে ব্যবহার করছেন না। আসুন একবার নিজের রবকে ডাকি সালাতের মধ্যে, নিজের রবের সন্তুষ্টি লাভের চেষ্টা করি কেননা এ পথই তো প্রকৃত সফলতার পথ। "যে ব্যক্তি আল্লাহ তা'য়ালার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ তায়ালা তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়।" (বুখারী ও মুসলিম)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

