ছদ্মবেশ হোক বিদীর্ণ
মহিষবাথান, রাজশাহী (ক্ষমাশীল আল্লাহর নাম নিয়ে শুরু করছি) ছোটকাল থেকেই একটাই কথা দেখে-শুনে আসছি, সোশালিটি-হিউম্যান রিলেটেড এইসব আরকি! মানুষের এই এক বড় গুণ। সামাজিক জীব বলে কথা, সমাজে না মিশে আর কতজনের সাথে পেরে উঠবে? এখন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহিষবাথান, রাজশাহী
(ক্ষমাশীল আল্লাহর নাম নিয়ে শুরু করছি)
ছোটকাল থেকেই একটাই কথা দেখে-শুনে আসছি, সোশালিটি-হিউম্যান রিলেটেড এইসব আরকি! মানুষের এই এক বড় গুণ। সামাজিক জীব বলে কথা, সমাজে না মিশে আর কতজনের সাথে পেরে উঠবে? এখন এর কারণ কে সাহায্য নাম দিব না সহমর্মিতা নাকি সমাজের প্রচলিত বিধি সেটায় নাহয় আর না এগোই। ধরে নিলাম এইতো প্রকৃতির নিয়ম। এখন, এই সমাজে বাস করতে হলে মানুষকে পারস্পরিক আন্তঃক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে, সামাজিকতার মাধ্যমেই চলাফেরা করতে হবে। অর্থাৎ, কমিউনিজম এর ট্যাগটা নিয়ে মনে-প্রাণে চলতে হবে। আমার এ যৌবনের জীবদ্দশায় মানুষ বলতে সমাজে প্রায় তিন ধরণেরই দেখেছি মূলত, প্রথমত কিছু মানুষ এমন যারা কোনো ক্রিয়ার সংস্পর্শে আসলে প্রতিক্রিয়া দেখাবেই। খুবই স্বাভাবিক বিষয়, মানুষ মাত্রই এই ধর্ম বিরাজ করে তার মাঝে। দ্বিতীয় স্থানে রয়েছে কিছু অনেকটা ইন্ট্রুভার্ট টাইপ হিউম্যানস - এরা দেখবে শুনবে, বুঝুক বা না বুঝুক কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে নিজ থেকে বা কেউ কেউ আবার কোনো বাহ্যিক চাপেও উদ্বুদ্ধ হবে না। অর্থাৎ, নিউট্রাল আরকী। তিন নম্বরে কমিউনিজমের সর্বশেষ ধাপের পর্দাটি ছিন্ন করে ফেলা নেতিবাচক চিন্তাভাবনার পাবলিক। কিন্তু সবক্ষেত্রেই নেতিবাচক তা বলছি না। কিছু আছেন ভেবেচিন্তে বুঝে তারপর সিদ্ধান্ত গ্রহণ/মত প্রকাশকারী। আবার কিছু ভাবুক বা না ভাবুক, অনুধাবনের শক্তি থাকা সত্ত্বেও এরা নিজের নেতিবাচক অক্ষ থেকে বাইরে আসতে পারবে না। নেগেটিভিটি শিরায় শিরায় ধরা দিয়ে উঠা যাকে বলে। প্রথম শ্রেণির মানুষদের মাঝেও এদের ইনক্লুড করা যেত। যাই হোক, তো সমাজের কথা বলছিলাম। আর সমাজে বর্ণ-ধর্মের ভেদাভেদ এর তো অভাব নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ভাগের অংশ দখল করে বিরাজ করে মুসলিম সম্প্রদায় অন্যান্য ধর্মেরও কমতি নেই। বর্তমান মানুষ তথা সমাজ ঢুকে পড়েছে এক সুগভীর পশ্চিমা বিশ্বের ব্ল্যাকহোলে, প্রায় কোনো ধর্ম বা বর্ণই আর তেমন বাকি নেই এ বেড়াজালে নিজেকে ইনক্লুড করে নিতে। মুসলমানদের কথা আলাদা করে বলবো না। মুসলমানদেরও প্রায় অনেকাংশই বাদ নেই। মূলত এই প্রভাবটি মুসলিম একতার ভারকেন্দ্রকে ক্ষতির সম্মুখীন করে ফেলছে। বিষয়টি খানিকটা আন্দাজ না করে বুঝার চেষ্টা করি। আমরা ইমান আনার পরে আল্লাহর প্রতি বিশ্বাস আনি। মনেপ্রাণে ইবাদত-বন্দেগি গুলো শারীরিক-মানসিক ভাবে মানিয়ে নিই নিজের জীবনের সাথে। মুসলমান ট্যাগ পেয়ে গেলাম মানে আমরা ভাবি এইতো এবার দুনিয়াবি জীবন অতিবাহন এর সময়। "দুনিয়া" নামের ১ টি নড়বড়ে খুঁটিটির সাহারা হয়ে "পরকাল" নামক কুঁড়েঘরটি যে দাঁড়িয়ে রয়েছে সে বিষয়ে মানব-মনের মিডিয়াগুলো খবর রাখে না বললেও চলে। আর তাতে নুনের ছিটা হয়ে তীব্র বিষের প্রাদুর্ভাব ঘটায় মুসলিমদের আন্তঃমতভেদগুলো। তার কারণ অনেকগুলোই চাইলেই বর্ণনা দেয়া যায়। আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো মাত্র। এক বিজ্ঞান আর দুই সংস্কৃতি।
বিজ্ঞানের পরিমর্যাদা রক্ষার্থে যদি বলি যে বিজ্ঞান ছাড়া আমরা অচল তাও মনে হবে কমই বলে ফেললাম। সর্বোচ্চ স্থানে একে জায়গা না দিলেই নয়। সায়েন্টিফিক লজিক দিয়ে অনেককিছু প্রমাণ হচ্ছে সহজেই। আর তার আকর্ষণ এতই প্রবল, যে মানুষের কৌতূহলী মনকে তা প্রভাবান্বিত করিয়ে সত্যের রূপ ধারণ করছে। কিন্তু ভুলিয়ে দিচ্ছে তার পেছনে লুকায়িত চিরন্তন সত্যকে। সায়েন্স যে আপেক্ষিকতা মেনে চলে, এটা ম্যাটারই করে না তাদের। কিন্তু আমাদের মানতে হবে ইসলামের সূচনা, আমাদের বিজ্ঞানের অনেক আগেই সৃষ্ট। আর এ বড় সত্য তখন থেকেই, যখন পৃথিবী সৃষ্টি হয়। ইসলামই এর জলজ্যান্ত প্রমাণ। ইসলাম স্বীকার করে যে সায়েন্টিফিক সকল চিন্তাভাবনার যে প্রমাণ তা ইসলাম বহির্ভূত নয়। মহান আল্লাহ তা'য়ালা কুরআন নাযিল করেছেন এবং এই কুরআনই সর্বোচ্চ সত্য। তিনি সকল আঙ্গিকেই মানবজাতিকে বুঝিয়ে দিয়েছেন, এ কুরআনে এমন কিছুই নেই যা তিনি বাদ দিয়েছেন। আজকাল বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফলের যে যৌক্তিকতা সেটা ইসলামের প্রতিটি মত; কুরআন-সুন্নাহর আলোকে মিলে যাচ্ছে। আমরা বিজ্ঞানকে যথেষ্ট সম্মান দিয়ে বলতে চাই, এ বিজ্ঞানের সবকিছু সত্যি। কিন্তু বিজ্ঞানের অপ্রমাণিত কোনো কিছু সত্যি নয়। আবার বিজ্ঞানে বিদ্যমান নানা রকমের আপেক্ষিকতা। নানা সীমাবদ্ধতা। বিজ্ঞানীদের মতভেদ, প্রমাণাদির সীমাবদ্ধতা। পরিবর্তনশীলতা তার উজ্জ্বল প্রমাণ। কিয়ামত পর্যন্ত এ পরিবর্তন বিদ্যমান থাকবে কিন্তু ইসলাম? কুরআন? এর কোনো বিলুপ্তি নেই। এর কোনো পরিবর্তন নেই। আমরা মুসলিমরা কোরআনকে যদি ফলো করি, আল্লাহর বাণী, সুন্নাহ-হাদিস ফলো করি, প্রতিটি ধাপেই সওয়াবের সহিত সত্যকে চিনতে পারবো। বাকিটা কিয়ামত পর্যন্ত কুরআন এর প্রমাণ বিজ্ঞান স্বয়ং দিয়ে যাবে। উদাহরণ আর নাই-ই দিই।
তারপর আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সংস্কৃতি। ইসলামের প্রতিটি পরতেই প্রভাব রটানোর এক অদ্ভুত শক্তি এই সংস্কৃতির। এরই সাথে চলে আসে হারাম-হালাল ইত্যাদি ফ্যাক্টস্। কন্ট্রোভার্সির সূচনালগ্ন কালচার আমাদের মুসলিমদের উপর ফেলে এক সুগভীর প্রভাব। বিজ্ঞানের মতো এ সংস্কৃতিও সেই কিয়ামত পর্যন্তই পরিবর্তনশীল। পশ্চিমা সংস্কৃতির একটি বিরূপ প্রভাব বলে প্রচলন আছে আমাদের এদেশে। সংস্কৃতির পরিবর্তন অপসংস্কৃতি না বলে বলা যায় ইসলামবিরোধী সংস্কৃতির উদ্ভব ঘটাচ্ছে। আমরা যদি এসবের পার্থক্যই না বুঝতে পারি, তাহলে আল্লাহর এভাবে কুরআন-সুন্নাহ দিয়ে, পয়গাম-নবী-রাসূল পাঠানোর কী দরকার ছিল? দুনিয়া চলতো দুনিয়ার মতো.. আখিরাতের জন্য কার হৃদয় কেঁপে উঠতো? সংস্কৃতির এই টার্ম টা সংস্কৃতির মতোই চলবে। অর্থাৎ, পরিবর্তন আসবেই। স্বাভাবিক। কিন্তু আমাদেরকে তো মেইন অরিজিন কে ছাড়লে চলবে না। যেমন দেখুন ইসলাম বলে অবশ্যই হালাল-হারাম মেনে চলতে হবে। আমরা মানি না। কমন প্রব্লেম ফর দ্য মুসলিমস। মাঝে বাধা হয় দ্বিধা-লোকলজ্জা-চলমান সাংস্কৃতিক ম্যারাথন থেকে নিজেকে ছিটকে পড়ে না হারানোর এক ভয়। কিন্তু ওই যে শুরুতেই বললাম মানুষ তো সোসাইটির বাইরে নয়। অর্থাৎ, তাকে সোসালিটি মেইনটেইন করতে এই মানব-স্রোতধারায় বিপরীতে যাওয়ার জো নেই। কিন্তু মুসলিম হয়েছি যেহেতু আমাদেরও তো প্রতিজ্ঞা আছে; বিশ্বাস আছে, হতে পারে তা আইনবদ্ধ, হতে পারে তা সোসালিটির প্রথাগত নিয়ম-বহির্ভূত। সেক্ষেত্রে আমরা চলবো কীভাবে? কীভাবে ব্যালেন্স করবো এত এত পরিবর্তন? নিশ্চয়ই ইসলাম পরিপন্থি বিষয়কে এড়িয়ে। ইসলামবিরোধী সংস্কৃতি কে এড়িয়ে। দৃষ্টান্তস্বরূপ ড্রেসের ক্ষেত্রে যদি বলি, এখন অনেকের মতে "ইটস নাওয়েডেজ ফ্যাশন"। সবাই পরে আমি কেন বাদ যাব? কিন্তু দুর্জন যেখানে বিদ্বান হলেও পরিত্যাজ্য; সেই মডার্ন ফ্যাশন হালাল-বিরোধী হলে কেন পরিত্যাজ্য হবে না? আমাদের মুসলিমদের বের হয়ে আসতে হবে এই ধরনের বিভ্রান্তি থেকে। বুঝতে হবে প্রকৃত বিষয়টা। আমরা চলবো মেনে এই সংস্কৃতি ততটুকুই যতটুকু মানলে বজায় রাখতে পারব হালাল-হারাম। মাথায় রাখতে হবে কোরআন ও বাস্তবতার প্রেক্ষাপট।
এরকম রিলেটেড আরও অনেক বিষয়ই আছে আমরা হয়তো একটু গভীরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবো আমরা বন্ধুর পথের দিকে পা বাড়াচ্ছি নাকি সমতল। সকল কে দায় দেবার আগে নিজে পরিশুদ্ধ হই। নিজের আত্মশুদ্ধি সৃষ্টি করি। কেননা স্বয়ং আল্লাহ ছাড়া নিজের কাছে নিজের চেয়ে ভালো জয়ী কেউ নয়, ভালো বিচারক কেউ নয়, ভালো মানুষ কেউ নয়। আমরা পার্থক্যের বেড়াজালে ফেঁসে যাই। আমরা মুসলিমদের মাঝেই আন্তঃদ্বন্দ্ব বাঁধিয়ে ফেলি এক প্রকার। আমরা সঠিক-ভুল নিশ্চিত করতে গিয়ে ইবাদতগুলোকে হারিয়ে ফেলি। আত্মশুদ্ধিবিরোধী কুফলগুলো বলে শেষ করবার জো নেই। বুঝিনা প্রতিটি নিশ্বাস কতটা দামী এ চলে যাওয়া সময়টার মতো। সময়টা ফুরাবার আগে একটু ভেবে নিই কী করছি কেন করছি, রিয়াল ট্রুথ এর শেষ চিহ্নটা কোথায় গিয়ে খুঁটিবদ্ধ! তারপর নিজের লাইফ-গোল সেইদিকে ধাবিত করি। আর ইসলাম তো সত্যই বলে। জীবনকে একটা সত্য দিক-নির্দেশনা দিতে ইসলাম এর বিকল্প নেই। আসুন চিনে ফেলি অপসংস্কৃতি; হারাম কাজ আচ্ছাদিত এই ছদ্মবেশগুলো যা আমাদের করে বিভ্রান্ত! এই ছদ্মবেশ ছিন্ন করে চড়িয়ে দিই সত্যের পর্দা। আল্লাহ বলছেন, "বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল।" (সূরা বনী-ইসরাঈল, ১৭/৮১)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

