রামাদানের রঙধনু
হাজীগঞ্জ, চাঁদপুর [ক] ভোর হয়েছে। পাখিদের অবিরত কলরবে মুখরিত চারদিক। স্নিগ্ধ সুষমায় শানিত সূর্যের এক চিলতে হলুদাভ আলোর অংশু জানালার ফাঁক গলিয়ে এসে স্থান করে নিয়েছে সিয়ামের সবুজ বালিশের কোলে। সকালের এমন সোনারঙা আলোর সৌরভ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাজীগঞ্জ, চাঁদপুর
[ক]
ভোর হয়েছে। পাখিদের অবিরত কলরবে মুখরিত চারদিক। স্নিগ্ধ সুষমায় শানিত সূর্যের এক চিলতে হলুদাভ আলোর অংশু জানালার ফাঁক গলিয়ে এসে স্থান করে নিয়েছে সিয়ামের সবুজ বালিশের কোলে। সকালের এমন সোনারঙা আলোর সৌরভে সিয়াম সজাগ হয়ে যায়। অবশ্য, সে যে ঘুমিয়েছিল খুব বেশিক্ষন হয়েছে তা-ও না। ভোর রাতের সাহরি খেয়ে সালাত শেষ করে ঘুমিয়েছিল। ভোর রাতের সাহরি খেতে উঠার পরে প্রতিদিন একটা কমন দৃশ্য সিয়ামের দৃষ্টিগোচর হয়; সেটি হলো — সিংহভাগ মানুষেরই ভরপেট খেয়েদেয়ে বিছানায় গা এলিয়ে দেয়া। চোখ বুঁজে ফেলা। অথচ, ফজরের দু’রাকাআত সুন্নত সালাত এই পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তারচেয়ে উত্তম।32সহীহ মুসলিম
সহীহ মুসলিম
[খ]
ভরদুপুর। খা খা রোদ্দুরের চিকচিক খেলা আর গনগনে সূর্যের তেজস্বী উত্তাপে যেন বুকের ছাতি ফাটার উপক্রম। তারপরও সন্তর্পণে, সানন্দে সময় কেটে যাচ্ছে সিয়ামের। যোহরের সালাত শেষ করে সে বজরা বাজারের ধূলোয় ধূসরিত পিচঢালা রাস্তার ডান দ্বার ধরে বাড়ির দিকে এগোয়। একটা দোকানের সম্মুখে পিঙ্ক কালারের পর্দা টানানো দেখে তার চোখ আটকালো। সে সটান দাঁড়ায়। আচমকা, কোথা থেকে ছুটে আসে দমকা হাওয়ার দপড়া। মুহূর্তেই আপাদমস্তক পর্দাটি উদোম হয়, সিয়াম স্বচক্ষে দেখে — এ পাড়ার মাঝবয়সী ফিয়ার আলী আর তার সহপাঠী পহেশসহ বেশ ক'জন তাগড়া তরুণ ভোজনে মত্ত। এ দৃশ্য দেখে সিয়ামের চক্ষু চড়কগাছ হয়ে যায়। সে ভাবে, হায়! দীর্ঘ এগারোটা মাস মহান রব, মানুষকে রোজাহীন রাজ্যের অবকাশ দিয়ে থাকেন। আর, মানুষ কতই-না বেপরোয়া। কতই-না অকৃতজ্ঞ। এই একটা মাস রবের হুকুম পালন করতে কতশত অনীহা দাঁড় করায়। কতশত অপাঙক্তেয় অনুযোগের সুর তোলে। এসব ভাবতে ভাবতে সিয়াম ফের বাড়ির দিকে নোঙর ফেলে।
[গ]
চারদিকে ঘনঘোর আঁধার ঘনিয়ে আসছে। একটু পরেই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাবে এ পাড়ার পান্ডুলিপি। সময়ের সাম্পানে, এলো সেই মাহেন্দ্রক্ষণ। মাসজিদের সুউচ্চ মিনার থেকে ভেসে আসলো আযানের শিরীন সুরের সুরাকা। মৃন্ময়ী মাধবীলতা। সেই সমধুর সুর হয়তো, এতক্ষনে ছড়িয়েও গেছে দূর-দূরান্তে। আযানের অনিন্দ্য আওয়াজ শুনে, আর দশটা রোজাদার ব্যক্তির মতো সিয়ামও ইফতারির ইথারে আঁটোসাঁটো হয়ে বসে। একটা শুকনো খেজুর আর এক চুমুক সুমিষ্ট শরবত পান করে। অদ্ভুত এক প্রশান্তির ফল্গুধারা উদ্ভাসিত হয় সিয়ামের সর্বাঙ্গে। মনের মুকুরে! সে অস্ফুটে 'আলহামদুলিল্লাহ' বলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে।
সিয়ামের কাছে ইফতারের সময়ের একটা ব্যাপার বেশ অবাকই লাগে; ইফতারের ঠিক এক সেকেন্ড আগেও রোজাদার ব্যক্তি এক টুকরো দানাপানি মুখে দেয়না। সিয়াম ভাবে, রামাদান এই সুশিক্ষাটাই আমাদের সেঁটে দেয়৷ বিলিয়ে দেয়। আর সেটা হলো, সংযমের শিক্ষা। আল্লাহর প্রতি ভয়ের দীক্ষা। এটাই, মহিমান্বিত রামাদানের মাহাত্ম্য। সুদূরপ্রসারী তাকওয়া আর সুস্মিত সংযমের সমারোহ। রামাদান আমাদের না কখনো শিক্ষা দিয়েছে, সাহরি খেয়ে সোজা বিছানায় গিয়ে আয়েসি ঘুমে মত্ত হয়ে ফজর কাযা করার। আর না কখনো দীক্ষা দিয়েছে, আল্লাহর আদেশ অমান্য করে দিনদুপুরে ভূরিভোজনে বুঁদ হবার!
[ঘ]
গোধূলী সূর্যের রক্তিম আলো নিভু নিভু প্রায়। পশ্চিম আকাশের কোলজুড়ে প্রকাণ্ড একটা চাঁদ উঠেছে। দেখতে একেবারে রূপোর থালার মত। কাল ঈদ। ঈদের অনাবিল আনন্দের আভা প্রবাহিত হয়, সিয়ামের শরীরের শিরা-উপশিরায়। হ্রদয়ের রোষানলে উপচে পড়া আনন্দের আতিশয্যে, সে আর ঘরে বসে থাকতে পারে না। ইফতারির বাটি থেকে এক আঁজলা খাবার মুখে পুরে দিয়ে একপলক চাঁদের পানে তাকিয়ে মাসজিদের দিকে ধীরে ধীরে পা ফেলে, আর গলা ছেড়ে গায়;
“দেখেছি তৃতীয় আসমানে—চিদাকাশে
চির-পথ চাওয়া মোর নতুন—চাঁদ হাসে।
দেহ ও মনের রোজা আমার
‘এফতার’ ক'রে গেরেফ্তার
করিব, তৃষিত বক্ষে মোর—ঐ চাঁদে,
সহিতে পারি না বিরহ ওর—মন কাঁদে।
জুড়াব এবার জুড়াব গো,
খুশির পায়রা উড়াব গো!”33নতুন চাঁদ - কাজী নজরুল ইসলাম
নতুন চাঁদ - কাজী নজরুল ইসলাম
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

