তিতুমীর হলের পাঁচ তালার বারান্দায়
হালিশহর, চট্টগ্রাম তিতুমীর হলের পাঁচ তালার বারান্দায় ২০১৯সালে যেদিন গীটারটা ভেঙ্গে চার টুকরা করেছিলাম, সে রাতে আশেপাশের রুম থেকে আমাকে সবাই দেখতে এসেছিল। আমি যেন এক আজব চিড়িয়া, আমার সাথে মানসিক রোগীর মত আচরণ করছিল। কিছুট

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হালিশহর, চট্টগ্রাম
তিতুমীর হলের পাঁচ তালার বারান্দায় ২০১৯সালে যেদিন গীটারটা ভেঙ্গে চার টুকরা করেছিলাম, সে রাতে আশেপাশের রুম থেকে আমাকে সবাই দেখতে এসেছিল। আমি যেন এক আজব চিড়িয়া, আমার সাথে মানসিক রোগীর মত আচরণ করছিল। কিছুটা ইতস্তত আর রাগ থেকেই পাশের রুমের মেহেদিকে নিয়ে হাজার ব্লকের সায়েমের রুমে চলে গিয়েছিলাম। এই ঘটনার পর আমি স্পষ্ট দুই রকম মানুষ দেখতে পাই।
এক - কাজটা খুবই খারাপ করলে। টাকার জিনিস নষ্ট করলে। আমাকে দান করে দিতি ব্যাটা। ব্রেন ওয়াশ করছে কেডা? শালা তুইও উগ্রবাদী হয়ে গেছস? যেখানে আল্লাহ বলছে সুর করে কুরআন পড়তে সেখানে তুই সুরের জিনিস ভেঙ্গে ফেললি? দুইদিন আগে স্টেজ কাপাইলা এখন ভং ধরছো? তিতুমীর হলের মজিদ, শালা ভন্ড।
আমি যে লাইনগুলো তুলে ধরলাম হুবহু সেগুলোই বলেছে।
দুই - আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছো। সাবাস ইরফান, যে যা ইচ্ছা বলুক, তুমি তোমারটা করো। সোহাগ ভাই আর সাইফুল ভাই।
যারা আমাকে উগ্রবাদী সাব্যস্ত করেছিল তাদের কয়েকজনের কথার সারমর্ম এরূপ যে, মুভি দেখাকে হারাম বানাচ্ছি কেন? না জেনে হালালকে হারাম বললে তুই কাফের হয়ে যাবি। অথচ তারা নিজেরাই যে না জেনে হারামকে হালাল মনে করে আসছে তার কোনো খোঁজ নেই। এই বিশেষ শ্রেনীর লোকদের জন্য আমার কোনো ক্ষোভ নেই, মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আমার এ লেখা। বুঝতে হবে গভীরভাবে, ভাবতে হবে খোলা মনে।
প্রথমে একটা কথা বলি, আমিও তোমাদের মতই মনে করতাম ইসলামের কিছু কিছু মানলেই হয়, সব মানতে হয় না। রাসূল(সা) ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। যেদিন আমি এই আয়াতটি পড়ি, “হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ও শয়তানের পদাংকসমূহ অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।” (সূরা বাকারা, ২/২০৮)
মুহূর্তে মনে হল আল্লাহ যেন নিজেই আমাকে এই আদেশ দিচ্ছেন যে, ২০% না, ৩০% না ৫০% না ১০০% ইসলামে প্রবেশ করো! এখনই করো! এরকম ধাক্কা লাগছিল। আমি ভুল না করলে তোমাদের কেউই এই আয়াতটি কোনোদিনও শোনোনি বা শোনার পরে পালিয়ে বেড়িয়েছ। কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করার দুঃসাহস দেখাব, এটা সম্ভব হয়নি আমার, পক্ষে। হারাম, হালাল ইত্যাদি বিষয়ে আগেও আমার নলেজ ছিল, কিন্তু সেই নলেজ আমার মনে এতগুলো বছর কোনো উপলব্ধি জাগায় নি। যেমন তোমাদের এখনো জাগাচ্ছে না, আমি তোমাদের ওপর রাগ করছি না। মন দিয়ে শোনো।
ইনফরমেশন আর জ্ঞান সেইম না। জ্ঞান- এটা উপলব্ধির বিষয়। তোমার ব্রেইনে যে ইনফরমেশনগুলো সেভ করা ছিল, সেগুলোতে উপলব্ধি করার জন্য দ্বীনি লোকদের সাথে থাকতে হয়, নিয়মিত ফরজ ইবাদত করতে হয়, আলেমদের বয়ান শুনতে হয়। কিন্তু তোমরা রুমে ভাইয়েরা ইসলামের দাওয়াত নিয়ে আসলে রুম বন্ধ করে রাখতে, নাহয় বিরক্তিভরে না শুনতে চাইতে। আল্লাহ যখন তোমাদের কাছে বারবার আহবান পাঠাচ্ছে আর তোমরা রিজেক্ট করছো, এরপর কি কিয়ামতের মাঠে আল্লাহর দিকে আঙ্গুল তুলবে? হে আল্লাহ, কেন আমাকে হিদায়াত দাওনি?
তোমার মনে কি ইসলামের কিছু নিয়ে সংশয় আছে? থাকলে আলেমদের প্রশ্ন করো না কেন? আর যদি সংশয় না থাকে তবে কীসের মোহ তোমাকে এখনো আটকে রেখেছে শান্তির পথে আসা থেকে?
তোমরা কি উপলব্ধি করো? তোমাদের কি বোধশক্তি আছে? নাকি বোধশক্তি বেঁচে দিয়েছ, পশ্চিমের হাটে? তোমরা কী জানো? খাবার তোমরাও খাও, আমিও খাই। কাপড় তোমরাও পড়ো আমিও পড়ি। পড়ালেখা তোমরাও করো আমিও করি। কথা তোমরাও বলো আমিও বলি। বন্ধু তোমাদেরও আছে, আড্ডা দাও, আমিও দি। ইউটিউব আমিও চালাই। আমিও হাসতে হাসতে লুটোপুটি খাই, আমিও বিনোদন উপভোগ করি। সবকিছুই তোমার যা আছে, তা আমারও আছে।
তোমরা ভাবো, আহা বেচারা! আমরা কত আনন্দ করি, সিরিজ দেখি, মেয়েদের সাথে লুতুপুতু করি, গার্লফ্রেন্ড আছে, বিড়ি টানি, শুক্রবার নামাজেও যাই কত আনন্দ, বিন্দাস লাইফ। আমাকে দেখে তোমাদের মনে হয় এই ছেলে গোয়ালে বাঁধা গরুর মত কুরআন, হাদিস এর নিয়ম মানে সারাদিন; কোনো স্বাধীনতা নাই! চিন্তা করেছো? নিজেদের সত্যি স্বাধীন মনে করো অনেক। মুখে চ বর্গীয় গালি ছাড়া কথা আসে? তোমার জবান তোমার কন্ট্রোলে? সেক্স আর মেয়ে ছাড়া তোমাদের আড্ডায় অন্য কিছু থাকে? তোমাদের মেসেঞ্জারের আড্ডায় কি অশ্লীলতা ছাড়া অন্য কিছু চলে? আসলে তোমরা কি এসবের বাইরে এসে চিন্তা করতে পারো? নাকি সারাক্ষণ এসবেই ডুবে থাকো?
চিন্তা করো! প্রশ্ন করো! আল্লাহ বলেন, “নিশ্চয় চিন্তাশীলদের জন্য…” চিন্তা করতে তো ভুলেই গেছ। সবাই যা করে খড়কুটোর মত গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দাও। আক্ষরিকভাবে না নিয়ে নিজের চিন্তাকে জাগিয়ে তুলো।
যা তোমার জীবনে আছে তার সব আমার বা আমার মত লোকদের জীবনেও আছে। পার্থক্য শুধু রাস্তার। তোমরা গালিসহ কথা বলো, আমি গালিছাড়া। তোমরা ভাবো নামাজ পড়তে গেলে পড়ালেখার ক্ষতি হবে, কিন্তু মুভি, সিরিজ দেখতে গিয়ে নামাজের চাইতেও বেশি সময় ব্যয় করো। ওইদিকে আমি নামাজ পড়ে আসি, মুভি, সিরিজ দেখি না, পড়ালেখা করার পর এক্সট্রা এক দেড় ঘন্টা বেঁচে যায়, গিয়ে টেবিল টেনিস খেলি নাহয় তাবলিগের ভাইদের আড্ডায় বসি। ওদের আড্ডায় কিন্তু বিভিন্ন বিষয়ে কথা হয়, সিজিপিএ, গবেষণা, হাদিস, উপদেশ, ফিলিস্তিন সব, কিছু বাদ যায় না। তোমাদের আড্ডায় সেক্স রিলেটেড টপিক ছাড়া আর কী থাকে?
প্রায় সবক্ষেত্রে আমি তোমাদের চাইতে অনেক স্বাধীন। চিন্তাশক্তি, সময়ের ব্যবহার, ডায়নামিক আউটনলেজ, ইতিহাস জানা সবখানে আমি তোমার থেকে বেশি সময় কাটাই। কেন তুমি এখনো নিজেকে ঐ কিছু বিকৃত চিন্তা ও কাজের মধ্যে আটকে রেখেছো? কেন এখন বের হয়ে আসার চেষ্টাটা করছো না? তোমাদের ইসলামি ভাই, ইসলামি পোস্ট, ইসলামি বই, কুরআন, হাদিস, আলেমদের বয়ান থেকে পালিয়ে বেড়ানোর কারণ কী জানো?
কারণ, আমরা সিরাতাল মুস্তাকীম ফলো করার চেষ্টা করি, তোমরা সিরাতাল জাহিলিয়্যাহ ফলো করার চেষ্টা করো। বিশেষ এক কারণে তোমরা সিরাতাল জাহিলিয়্যাহ বা মূর্খতার পথ থেকে নিজেকে ফেরাতে চাও না। এজন্যই পালিয়ে বেড়াও। - বেয়াদ্দপ! আমি বুয়েটে পড়ি, আমারে মূর্খ লাগে?
আশ্চর্য হলেও সত্য, শুধু তুমি না, তোমার মত অসংখ্য বুয়েটিয়ান, বুয়েটের শিক্ষক মূর্খ। সোজা কথায় মূর্খ। হাশরের মাঠে দেখবে যে মাদ্রাসায় পড়া ছেলেটাকে ফিল্টার কে পিল্টার বলায় তুমি কটাক্ষ করেছিলে সে তোমার ৫০০ বছর আগে জান্নাতে প্রবেশ করছে আর তুমি জাহান্নামে ঝাঁপ দেয়ার জন্য আদিষ্ট হয়েছো তখন বুঝবে তুমি কত বড় মূর্খ ছিলে।
তোমার যেসব বন্ধু তোমাকে বলেছিল, “আরেহ, এগুলো সব উগ্রবাদ। রাসূল ﷺ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানা করছে, শিরক না করলে যেকোন গুনাহ করা যায়। আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবে।” এই বন্ধুকে কিয়ামতের মাঠে দেখবে তোমার থেকে পালাচ্ছে। তখন তুমি আফসোস করে বলবে, "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরা ফুরকান, ২৫/২৮)
আরো বলবে, “হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।” (সূরা আল-ফজর, ৮৯/২৪)
আরো বলবে, “হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।” (সূরা আহযাব, ৩৩/৬৬)
যেসব ভাইয়েরা ইসলামের কথা বলতে আসতো তাদের ব্যাপারে তুমি সেদিন বলবে, “হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরা আন-নিসা, ৪/৭৩)
এখন মনে উপলব্ধি না জাগলেও ঠিক এ কথাগুলিই তোমার মুখ দিয়ে বের হবে হাশরের মাঠে। আল্লাহর আদেশ না মানলে তোমার কী পরিণতি হবে তা তিনি লিখে রেখেছেন তোমাকে বানানোর আগেই লওহে মাহফুজে কুরআনের পাতায়। আর পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে কী পাবে সেটাও একই কিতাবেই লিখে রেখেছেন। আফসোস করার জন্য প্রস্তুত তো?
তোমার মন কী এখনো বিগলিত হয়নি? যেসব আয়াত শুনে মক্কার জঘন্য পাপী অত্যাচারীরাও অঝোর ধারায় কাঁদত সেসব আয়াত কি এখনো তোমার মনে একটুও বেদনার সৃষ্টি করেনি? উত্তর দিচ্ছ না কেন? তুমি কি পাথর?
আল্লাহ তোমার হৃদয়ের আওয়াজ শুনছে, জানো? তুমি কি একটি বার, শুধু একটি বার আল্লাহর কাছে চাইবে? আল্লাহ আমাকে পরিপূর্ণ হিদায়াত দিন! এটা চাইতে তোমার ভয় লাগে, তুমি কেন যেন আল্লাহর কাছে হিদায়াত চাও না বা কেউ তোমার জন্য দোয়া করলে তোমার আত্মা কেঁপে ওঠে! কেন জানো? “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাও।” (সূরা তাকাসুর, ১০২/১-২) কারণটা কি আল্লাহ ভুল বলেছেন? একদম মিলে গিয়েছে না?
কাদের কথায়, কিসের নেশায় ছুটছো? কোথায় ছুটছো? তোমার গন্তব্য কোথায়?
তুমি কী মনে করো ইসলাম কবুল করলে, আর ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, পিএইচডি করা যাবে না? সারাদিন জিকির করতে হবে। তুমি কী ইবাদতের মানে বুঝো?
আচ্ছা সেটা রাখো, এক সেকেন্ড, যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর দাও। প্লিজ দাও।
এই আয়াত দুইটি শুনেছো কখনো? “মানুষ কি মনে করে নিয়েছে যে, আমরা ঈমান এনেছি এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সকলকেই পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তা’য়ালা অবশ্যই দেখবেন কে সত্যবাদী আর কে মিথ্যুক।” (আল আনকাবুত, ২৯/২-৩)
শোনোনি তাই না? এখন তো শুনলে। তুমিও কী ঠিক এটাই ভেবে বসে আছো? ঈমান এনেছি আর কোনো বাধা নেই, জান্নাত আমার অপেক্ষায়? দেখো কুরআন এর প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ তোমার সাথে কথা বলছেন, তোমার প্রতিটি চিন্তা, প্রশ্নের জবাব দিচ্ছেন। আর তুমি?
ভাই এখনো কি সময় হয়নি? তুমি বলে থাকো, আমার মনে নিয়্যত আছে, একদিন নামাজ শুরু করব ইনশাআল্লাহ, একদিন সব মুভি দেখা ছেড়ে দিব, একদিন মেয়েদের সাথে মেশা ছেড়ে দিব।
তুমি আরো বলে থাকো, আল্লাহ আমার মনের নিয়্যত জানে, তোমার এত দাওয়াত দিতে হবে না। আসলেই কিন্তু কথাটা সত্যিই বলো, আল্লাহ আসলেই জানে যে তুমি এই পাপগুলো ছাড়তে চাও না, তুমি পাপের সাগরেই ডূবে থাকতে চাও, তাই তোমার কাছে দাওয়াতের লোক, কুরআন এর আয়াত, হাদিস এসব অসহ্য লাগে।
সত্যি কি বলিনি? আমি হয়ত তোমার নিয়্যত জানলাম না, আল্লাহ তো সব জানেন।
হে আমার বন্ধু। যে জগতটাকে তুমি ভূলে থাকতে চাও সে জগতটাকে তো তুমি এড়াতে পারবে না। তুমি কি জানো না? “প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” (সূরা আলে-ইমরান, ৩/১৮৫)
তাহলে এখনো কেন যেখানে যাবে সেখানের প্রস্তুতি নিচ্ছ না? তুমি বলে থাকো, “আরেহ! কয়েকশো বছর জাহান্নামে পুড়ে নিব আরকি, একদিন তো জান্নাতে যাবই।”
আমি বলি, এমনি তো আখিরাতের আগুন দুনিয়ার চাইতে ৭০গুণ ধ্বংসাত্মক। দেখি দুনিয়ার আগুনে ১০ মিনিট পুড়তে পারো কিনা, পারলে আমি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিব, চ্যালেঞ্জ দিলাম।
বন্ধু, এমন বোকা আর মূর্খ কে হতে পারে, যে দুনিয়ার ৫০/৬০ বছরের জীবন পাপ দিয়ে উপভোগ করে আখিরাতে অনন্তকালের শাস্তি কিনে নেয়। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো টেন্ডস টু জিরো। তুমি কী ভাবছো? ভাবতে জানো? বন্ধুদের মাঝে সাময়িক ক্যুল হওয়ার জন্য, ফেসবুকে ১০০০ ফলোয়ার বানানোর জন্য কী নিজের পায়ে কুড়াল মারছো?
বন্ধু, ভাবতে ভাবতেই আখিরাত চলে আসবে। তুমি এই লেখা পড়তে পড়তেও অনেক পাপী যুবক অলরেডি দুনিয়া ছেড়ে দিয়েছে। তারা তওবা করার সুযোগ হয় নি।
কিন্তু তুমি? তোমার নিশ্বাস এখনো চলছে। তওবা করবে না? কীভাবে করে তওবা? দুই গালে চড় মেরে? নাকি অন্যভাবে? জানতে চাও? ফিরতে চাও? বাঁচতে চাও? শান্তি চাও?
তাহলে আসো, ফিরে এসো, কল্যাণের দিকে আসো, শান্তির দিকে আসো, ইসলামের দিকে আসো।
দ্বীনি ভাইদের বন্ধু হও, আলেমদের সম্মান করো, কুরআন অধ্যয়ন করো।
আর বলবে না আমার সময় নেই। সকল হারাম কাজে অযথা সময় ব্যয় করে এসে আর বলবে না আমার সময় নেই।
সকল হারাম কাজ ত্যাগ করে ইসলাম কবুল করো, দেখবে সারাদিন পড়ালেখা, নামাজ, টিউশন, ইসলাম নিয়ে জানা ইত্যাদি শেষ করেও আরো কয়েক ঘন্টা সময় পড়ে আছে তোমার। মাথাও ঠান্ডা আছে, দিলেও শান্তি আছে। শেষে সহজ ভাষায় সেই লাইনটা বলব, “আল্লাহর আদেশ, রাসূলের তরিকা। দুনিয়ায় শান্তি, আখিরাতে কামিয়াবি।”
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

