টিনএজ প্রজন্ম ও প্রগতিশীল এলিটরা
চট্টগ্রাম চট্টগ্রামে আমার এক বিরাট ফ্যাসিনেশনের জায়গা ছিলো 'বাতিঘর'। যতটুকু জানি চট্টগ্রামেই প্রথম বাতিঘর খোলা হয়। জামালখান প্রেস ক্লাবে খাস্তগীর ও শাহ ওয়ালিউল্লাহর পাশে এ বাতিঘর। এক হিসেবে বলা যায় চট্টগ্রামের বৃহত্তম লা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
চট্টগ্রাম
চট্টগ্রামে আমার এক বিরাট ফ্যাসিনেশনের জায়গা ছিলো 'বাতিঘর'। যতটুকু জানি চট্টগ্রামেই প্রথম বাতিঘর খোলা হয়। জামালখান প্রেস ক্লাবে খাস্তগীর ও শাহ ওয়ালিউল্লাহর পাশে এ বাতিঘর। এক হিসেবে বলা যায় চট্টগ্রামের বৃহত্তম লাইব্রেরি। অসাধারণ সুন্দর এ লাইব্রেরিতে আমার যাওয়া ক্লাস সিক্স থেকে। সময় পেলেই কোচিং মিস দিয়েই চলে যেতাম। ৭টা সৃজনশীলের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছে, আর আমরা কয়েকজন ভেতরে বসে ছিলাম। একদিন সমরেশ মজুমদার এসেছিলেন। অল্পের জন্য মিস করে যাই সেখানে যাওয়া। একদম জুমুয়ার সময় ছিলো।
মনে আছে, বাতিঘরে দাঁড়িয়েই হুমায়ূন আজাদের পাক সার জমিন সাদ বাদ শেষ করেছিলাম। দুইদিনে। বইটা রাখার সময় এক আপু সহানুভূতির স্বরে রেটরিকেল প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, "বাসায় পড়তে দেয় না, তাই না ভাইয়া?" সেদিন উনার চোখে 'রক্ষণশীল' বাবা-মায়ের প্রেসারের ভিক্টিম বইপড়া 'মুক্তমনা' সন্তানের প্রতি সহানুভূতি দেখেছি। সে আপুও বোধহয় আমার মধ্যে দেখেছেন পারিবারিক ও ধর্মীয় শিক্ষাকে বুড়ো আঙুল দিয়ে উদার হতে আসা অসংখ্য তরুণ-তরুণীর প্রতিচ্ছবি। [আমার বাবা-মা বই নিয়ে কোনদিন কিচ্ছু বলেননি, বরং এটা নিয়ে উনাদের অনেক পার্ট। আসলে আমার কাছে টাকা ছিলো না সেসময়।]
বাতিঘরে গেলেই আপনি পাবেন আপনার মানসিকতার অনেককেই, যারা 'উদার', 'মুক্তচিন্তক', 'প্রগতিশীল'। একেবারে ফুলকির ভাইয়া আপু থেকে আনিসুল হক্বের মতো লেখকদের সাথে আপনার সেখানে দেখা হয়ে যাবে। ভাইয়াদের গোঁফ দাঁড়িতে একাকার মুখ, আপুদের বাঙালি শাড়ি আপনাকে চোখ দিয়েই অনেককিছু শিখিয়ে দেবে। আর সত্য বলতে, উনাদের অনেকেরই ব্যক্তিত্ব অনেক বেশি আকর্ষণীয়। ফলে আগুনের দিকে ঝাঁকে ঝাঁকে যায় পিঁপড়ার দল। সাথে সাথে নিজের ক্যারিয়ার গড়ে তোলা, সরকারের পৃষ্ঠপোষকতা থাকায় সেইফ থাকাসহ আরো অনেকদিক থেকে লাভ আছে।
সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ কাদের ছিলো জানেন? সিসিএস, ডিকেএস, বিএমএস, সিজিএইচএস, মুসলিম হাইয়ের ছেলে-মেয়েদের। মোটা ও সরুদাগে টিনএজাররা। কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, ১০ মিনিটস স্কুল কিংবা ডিবেট সার্কিটের টার্গেট অডিয়েন্স এরাই। এরা 'ব্যতিক্রম' কিছু করা, সুকুমার বৃত্তির উন্নয়ন, ইসিএ- এসবের জন্য এসব কম্যিউনিটিতে যায়। কিন্তু এসব সার্কেল লিড দেয় সাকিব বিন রশীদ, জাফর ইকবাল, মুনজিরিন শহীদের মতো ব্যক্তিরা। আমার মামাও এ ইনফ্লুয়েন্সারদের একজন। ফলে যা হবার তা হয়, পরিবেশ ভালো, এচিভমেন্ট আছে, পিউবার্টির লাগাম ধরার কেউ নেই- ফলাফল নষ্ট প্রজন্ম।
অবশ্য 'কেবল' নষ্ট হলেও হতো। তা হচ্ছে না। ড. জাফর ইকবালের লেখায় একটা কমন প্যাটার্ন পাবেন। যারা পড়েছেন তারা জানেন। অল্প বসন জিন্স পরা তরুণীর সাথে কোনো এক কুল ডুড প্রগতিশীল তরুণের কোন দিক থেকে সম্পর্ক। আপনি কিশোর আলো উলটে দেখলে দেখবেন ওড়না ছাড়া রাস্তায় চলা আসলে কারা নর্মালাইজড করেছে। কিশোর আলোর একেকটা প্রোগ্রামে ছেলে-মেয়ের আলাদা বসার জায়গা ছিলো না। এ প্রজন্ম যে পোষাক-আশাক, ছেলে-মেয়ের ইন্টিমেসিতে এতোটা এগিয়ে গিয়েছে যে আমাদের বাবা-মায়েরা কখনো কল্পনাও করতে পারেনি। এবং তাদের সবচেয়ে বড় সফলতার জায়গাটা হলো তারা মাস ছাত্রসমাজের মাথায় এসব ঢুকিয়ে দিতে পেরেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় ফুলকির ভাইয়া-আপুরা এসে আমাদের ক্লাস নিতো। উনাদের ছ্যাঁচড়ামি নিয়ে মজা করতাম আমরা। আপনার কী মনে হয়, হরহামেশা এসব দেখা একটা জেনারেশনের চোখে আর এসবকে কিছু মনে হবে? তাদের কাছে শালীনতা নর্মালাইজড হবে?
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার অন্যতম আইকন ড. জাফর ইকবাল তার 'তোমরা যারা শিবির করো' শীর্ষক লেখায় লিখেছেন-
"যে বয়সে তাদের একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করার কথা, ষোলোই ডিসেম্বরে স্মৃতিসৌধে ফুল দেওয়ার কথা, পয়লা বৈশাখে রাজপথে রবীন্দ্রসংগীত গাওয়ার কথা, সেই বয়সে তারা যে শুধু এই অবিশ্বাস্য আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করে রাখে তা নয়, তারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। যে বয়সে তাদের মুক্তচিন্তা শেখার কথা, গান গাওয়ার কথা, নাটক করার কথা, আদর্শ নিয়ে ভাবালুতায় ডুবে যাওয়ার কথা, সেই সময় তারা ক্ষুদ্র গণ্ডির মধ্যে নিজেদের আটকে রাখতে শেখে, সাম্প্রদায়িক হতে শেখে, ধর্মান্ধ হতে শেখে। যে বয়সে ছেলে আর মেয়ের ভেতর সহজ ভালো লাগা ভালোবাসা জন্ম নেওয়ার কথা, সেই বয়সে তারা সেই অনুভূতিগুলোকে অশ্রদ্ধা করতে শেখে—সে জন্য তারা কত দূর যেতে পারে, সেটা আমি নিজের চোখে দেখেছি, সেই ভয়ংকর কাহিনি আমি কখনো কাউকে বলতেও পারব না!"
ছাত্রশিবির সাধারণত করে হাইস্কুল থেকে ভার্সিটির ছেলেরা। স্যারের কথা পরিষ্কার। এ বয়সে তাদের ফুল দেওয়ার মতো শিরক, পয়লা বৈশাখের নষ্টামি, 'সহজাত' বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসার স্বীকৃতি এবং তাতে অংশগ্রহণ করবে। অর্থাৎ এভাবেই একটা ছেলে সত্যিকার ভালো ছেলে, স্বাধীনতার পক্ষের শক্তি, বাঙালি হয়ে উঠবে। এসবের বাইরে যারা বলবে, শেখাবে তারা আসলে রাজাকার, শিবির এবং অ-বাঙালি। 'এ বয়স' এ কথাটা জরুরি। এটাকে বেইজ করেই তারা গড়ে তুলেছে বিশ্বসাহিত্য কেন্দ্র, বাতিঘর, কিশোর আলো, বিতর্ক সার্কিট, ফুলকি থেকে শুরু করে সব। সরকারি, বিখ্যাত জেনারেল হাইস্কুলে পড়েছে এমন একটা ছেলে-মেয়েও বোধহয় নেই যে এগুলোর সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়নি।
.
কী হচ্ছে? কী হবে?
কী হচ্ছে তা সামনেই দেখতে পাচ্ছেন, বা একটু দ্বীনি সার্কেলের বাইরে গিয়ে দেখুন। এসকল ছেলেমেয়েরা তাদের প্রতি বাবা-মায়ের যেকোনো শাসনকে দেখে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে। এমনকি যদি বয়ফ্রেন্ড ওড়না ঠিক করতে বলে সেটা হয়ে যায় পসেসিভ বয়ফ্রেন্ড। এরা স্বাধীনতার চেতনাকে আল্লাহর কালামের মতো অবজেক্টিভ ট্রুথ ভাবে, এনিহাউ নিজেদের বাঙালি পরিচয়কে খাপ খাওয়াতে চায়। কোনোভাবে দ্বীন পালন করলেও সেখানে নিজেদের মতো আগের চিন্তা খাপ খাওয়াতে চায়। সবচেয়ে বড় কথা এরা হয়ে উঠছে প্রগতিশীলতা ও এর ইন্ডাস্ট্রিগুলোর ডাইহার্ড ফ্যান ও একেকজন আইকন। অরণী থেকে শুরু করে পার্থ, অনুপম দেবাশীষ রায় থেকে শুরু করে সাকিব বিন রশীদ, এরা সবাই এর প্রোডাক্ট।
.
আর কী হবে? এরাই সামনের শিক্ষাবিদ। আপনার ছেলেরা, ছোট ভাইরা বইয়ে কী পড়বে তা এরা ঠিক করে দেবে। কোনগুলো তাদের ইসিএ বলা হবে, আপনি পত্রিকায় কী দেখবেন, পড়বেন, কোন লাইব্রেরিতে যাবেন, কোন অনুষ্ঠান দেশের জাতীয় অনুষ্ঠান, কী করলে আপনি বাঙালি থাকবেন তা এরা ঠিক করে দেবে। আজকালকার আড়ঙ, আরএফএলের কাজ দেখে আপনি অবাক হন। আজ সেটা ডোমিনেশন, ইসলামোফোবিয়া, কাল সেটা নিয়ম হবে।
.
ভাবুন। ভালো করে ভাবুন। ডাটা অফ করে, একটু একাকী চুপচাপ ভাবুন। আমরা মুসলিমরা বিশেষ করে ইসলামিস্টরা এতো ডিস্ট্রাকটেড জেনারেশন হয়ে গিয়েছি পোস্ট দেওয়াই আমাদের একমাত্র কাজ, নিজেদের সার্কেলে এপ্রেসিয়েশন পেয়ে সন্তুষ্ট আমরা। ভাবুন, কীভাবে আপনি ঈমান বাঁচাবেন, আপনার জেনারেশন কীভাবে ঈমান বাঁচাবে। আপকামিং মোর টোটালিটারিয়ান সেক্যুলারিজম থেকে বাঁচতে কী করবেন, কী করা উচিত। এসব নিয়ে আত্মসমালোচনা হওয়া দরকার। ভীষণ আত্মসমালোচনা হওয়া দরকার।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

