সুন্নাহর অনুসরণের মাধ্যমে বিদআত বর্জন
দেওয়ানহাট, চট্টগ্রাম মদ খেলে আপনি অনুতপ্ত হন, যিনা করলে আপনি পাপ বোধ করেন, অনুশোচনায় তাওবা করেন। আল্লাহ আপনার এই অনুশোচনা দেখে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু বিদআ'ত এমন একটি গুনাহ যা আপনি হাসি মুখে করেন, কোন অনুতাপ হয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম
দেওয়ানহাট, চট্টগ্রাম
মদ খেলে আপনি অনুতপ্ত হন, যিনা করলে আপনি পাপ বোধ করেন, অনুশোচনায় তাওবা করেন। আল্লাহ আপনার এই অনুশোচনা দেখে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু বিদআ'ত এমন একটি গুনাহ যা আপনি হাসি মুখে করেন, কোন অনুতাপ হয় না, কোনো তাওবা করেন না। কারণ আপনি একে পাপই মনে করছেন না। তাহলে মাফ পাওয়ার উপায়ও আর থাকলো না। সাওয়াবের নামে শয়তানের এই ভয়াবহ ফাঁদকেই বলা হয় বিদআত। শিরক শুধু মূর্তিপূজাই নয় বিদআ'ত থেকেও শুরু হয়। পূর্ববর্তী অনেক জাতি এই বিদআ'তের কারণেই ধ্বংস হয়েছে…
সকল বিদআ'তি ভাইদের যুক্তি এই কয়েকটিই- 'অসুবিধা কি?' 'সমস্যা কোথায়?' 'এখানে তো খারাপ কিছু করা হচ্ছেনা!' আর বিদআ'ত বিরোধীদের মুল কথা - 'অমুক এই আমল বা ইবাদাহ(!) রাসূল(স) এবং সাহাবারা করেননি। সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের কেন করব?' দেখুন, সাহাবায়ে কেরাম 'অসুবিধা কি?' 'সমস্যা কোথায়?'- এই টাইপ কোয়েশ্চেন করেননি। উনারা কোনো একটা রিচুয়াল যেটা হয় 'করেছেন' নয়তো 'করেননি'- এই দুইটার একটা। এখন আমাদের জন্য আদর্শ উনারাই। কোনো পীর বা বুজুর্গ তো নয়ই। কিন্তু আনফরচুনেটলি আমরা হুজুর বা পীরদেরকেই অন্ধভাবে ফলো করে চলেছি। তাকিয়ে থাকি 'হুজুর কী বলে' এটার জন্য। ইসলামে বিদআ'ত সবসময় পরিত্যাজ্য। বিদআ'তের মাধ্যমে নতুন কোন ইবাদত আবিষ্কার করার সুযোগ ইসলামে নেই। বিদআ'ত বিসর্জন দেয়ার মাঝেই রয়েছে রাসূল ﷺ এর প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন। সুতরাং, এমন কোনো ইবাদত করা আমাদের উচিত নয় যা রাসূল ﷺ দ্বারা নির্দেশিত নয়।
আমরা বিশ্বাস করি এবং এটা চরম সত্য যে, রাসূল ﷺ উনার দায়িত্ব সম্পূর্ণ সফলতার সাথে পালন করেছেন এবং মুসলিম হিসেবে আমাদের উচিত ওনাকে ফলো করা। কিন্তু আমরা যদি নতুন কোনো ইবাদত বা আমল প্রবর্তন করি তার অর্থ দাঁড়ায় রাসূল ﷺ তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করেননি কিংবা তাঁর মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দেননি। নাঊযুবিল্লাহ! অথচ বিদায় হজ্জের সময় আল্লাহ নাযিল করেন - "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম।" (সূরা আল-মায়িদা, ৫/৩)
আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন মানে এই পরিপূর্ণতার পরে তাতে কোনোকিছু পরিবর্ধন, পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ নেই। ইবাদতের নামে নতুন কোনো রিচুয়াল আবিষ্কারেরও অবকাশ নেই। রাসূলুল্লাহ ﷺ বলেন, 'যে আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করবে তা প্রত্যাখাত হবে।' (বুখারী এবং মুসলিম)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

