শেষ বিকেলের যাত্রা
রাজবল্লভপুর,শেরপুর সদর,শেরপুর সময়টা আনুমানিক বিকেল সাড়ে চারটের দিকে- ঘন কুয়াশার মতো কালো ধোঁয়াগুলো, বেয়ে বেয়ে উঠছে উপরের দিকে কতটা শান্ত, কতটা নিভ্রিত হয়ে আছে পাত্রে রাখা পানিটা, সময় হলেই ফুটতে আরম্ভ করবে আগুনের পরশমণিতে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রাজবল্লভপুর,শেরপুর সদর,শেরপুর
সময়টা আনুমানিক বিকেল সাড়ে চারটের দিকে-
ঘন কুয়াশার মতো কালো ধোঁয়াগুলো,
বেয়ে বেয়ে উঠছে উপরের দিকে
কতটা শান্ত, কতটা নিভ্রিত হয়ে আছে পাত্রে রাখা পানিটা,
সময় হলেই ফুটতে আরম্ভ করবে
আগুনের পরশমণিতে হয়ে উঠবে টগবগে আর তেজী,
তারই উপর ছিটিয়ে দেওয়া হবে সদ্য গাছ থেকে পেড়ে আনা বড়ইপাতা-
ফুটন্ত পানির মতোই অনুভুতিগুলোও হয়ে উঠবে চাঞ্চল্যতায় পরিপূর্ণ।
সারা বাড়িতে শুধু হাহাকার-পাড়ার সকলেই উপস্থিত হয়েছে,
বাদ যায়নি রাস্তার কুকুরটাও।
অশ্রুসিক্ত চোখে সবার মুখের দিকে হা করে তাকিয়ে আছে
কেন এত বিষণ্নতা, কেন এত মনক্ষুণ্নতা!
এই তো কেবল মুয়াজ্জিন আসরের আযান দিলো-
সময় যে ঘনিয়ে এসেছে!
এই যে, আমি তোমাকে বলছি,
কিছু সময় পর তোমার অস্তিত্ব হয়ে যাবে নিশ্চিহ্ন।
মুছে যাবে তোমার যত্রতত্র ছড়িয়ে থাকা চরণের ছাপ,
তোমার হাতে মাত্র কিছু সময়;
কিন্তু তোমার নড়ার বিন্দুমাত্র সক্ষমতা নেই।
কাউকে না জানিয়ে তুমি চলে গেলে ভিন্ন গ্রহে,
আদরের ছোট ছেলেকে বলতে পর্যন্ত পারোনি, 'ভালো থেকো, খোকা।'
কত না স্মৃতি জড়িয়েছিলে তুমি এই মায়ার ভুবনে,
কত না ছবি টাঙিয়েছিলে তোমার ড্রয়িংরুমের দেয়ালে;
সেগুলোর মতো সত্যিই তুমিও আজ নিস্তব্ধ, নির্বাক।
ঘরের এক কোণায় চুপ করে বসে আছে তোমার সহধর্মিণী,
এখনো বাস্তবতা মেনে নিতে পারছেন না তিনি!
তোমার মেয়ে তোমাকে স্মরণ করতেই,
জ্ঞান হারিয়ে ফেলছে বারবার!
তবুও তুমি পাথরের মত কেমনে শুয়ে থাকো,
কতটুকু নির্দয় তুমি, কতটুকু পাষাণ!
আসরের নামাজ শেষ হয়েছে-
মুসল্লিরা সকলে জানাযা পড়তে ব্যস্ত,
কেউ আতর মাখে,কেউ গোলাপজল ছিটায়
সত্যি চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে!
ইমাম সাহেব জানাযা শেষ করেন-
'আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,আসসালামু.. '
অতঃপর তোমায় সাড়ে তিন হাত মাটির গর্তে রেখে,
বন্ধ করে দিলো উপর দিকের রাস্তা..
তিন মুষ্ঠি মাটি ছিটিয়ে চাপা দিয়ে দিচ্ছে সবাই,
সাথে তোমার স্মৃতিগুলোও।।
ভালো থেকো তুমি!
পারবে তো?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

