শাফায়াত সম্পর্কে আমাদের ভুল ধারণা
দক্ষিণ জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও জামিল সাহেব একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন5ব্যাংকে চাকরি করার বিষয়টা ভিন্ন আলোচনা, যার চেয়ারম্যান খুবই ন্যায়পরায়ণ মানুষ। তিনি কাউকে কোনো ছাড় দেন না। প্রত্যেকের সাথে ন্যায়সঙ্গ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
দক্ষিণ জগন্নাথপুর, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও
জামিল সাহেব একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন5ব্যাংকে চাকরি করার বিষয়টা ভিন্ন আলোচনা, যার চেয়ারম্যান খুবই ন্যায়পরায়ণ মানুষ। তিনি কাউকে কোনো ছাড় দেন না। প্রত্যেকের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন এবং প্রত্যেকের কাজের খুঁটিনাটি হিসাব রাখেন। চেয়ারম্যানের অধীনে যেসব ডিরেক্টর আছেন, তার একজন হলো জামিল সাহেবের মামা। জামিল সাহেব ভালো করেই জানেন যে তিনি যদি অফিসে একটু দেরি করে আসেন, মাঝে-মধ্যে না বলে ছুটি নেন, হাজার হাজার টাকা এদিক সেদিক করেন, তাতে কোনো সমস্যা নেই। চেয়ারম্যানের কাছে যদি একদিন ধরা পড়েও যান, তার মামা তাকে ঠিকই বাঁচিয়ে দেবে। যতই হোক, মামা তো। সেজন্য মামাকে খুশি করার জন্য জামিল সাহেব প্রতি মাসে মামার বাসায় উপহার নিয়ে যান, অফিসে তাকে শুনিয়ে সবার কাছে তার নামে ভূয়সী প্রশংসা করেন। কারণ একটাই- যেভাবেই হোক তার মামাকে হাতে রাখতেই হবে। মামা না থাকলে যে সর্বনাশ!
ব্যাংকে চাকরি করার বিষয়টা ভিন্ন আলোচনা
জামিল সাহেবের মতো আরও অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা মনে করেন যে, তারা প্রতিদিন যেসব অন্যায় কাজ করছে, জুলুম করছে, ইসলামের বড় বড় নিয়ম ভাঙ্গছে, সুদ দিচ্ছে, ঘুষ নিচ্ছে কিয়ামতের দিন এসবের প্রত্যেকটার যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে! জান্নাত তো পাওয়া যাবেই না উল্টো জাহান্নাম অনেকটাই নিশ্চিত। আর তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা দেখে যে আল্লাহর অধীনে কাউকে হাত করা যায় কি না। যাকে দিয়ে কিয়ামতের দিন আল্লাহকে বলালে হয়তো আল্লাহ তাদের মাফ করে দিবেন।
এখানেই মূলত শিরকের সমস্যা। এটা হলো 'শিরকে তাওয়াক্কুল' বা তাওয়াক্কুলের শিরক। 'তাওয়াক্কুল' শব্দের মূল অর্থ হলো 'উকিল ধরা', আর ব্যাবহারিক অর্থ হলো 'নির্ভর করা বা ভরসা করা'। জামিল সাহেবের মতো মুসলিমরা মনে করে যে, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য, ক্ষমা পাওয়ার জন্য তাঁর অধীনে কোনো উকিল (পীর, দরবেশ, মাওলানা) লাগে। অথচ আল্লাহ পবিত্র কুরআনের অনেক জায়গায় বলেছেন- "ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা" - "আর কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।"
আবার অনেকে মনে করে কিয়ামতের দিন বিচার করার সময় যখন দেখা যাবে তার অবস্থা খুব খারাপ, তখন সে দৌড়াদৌড়ি করে তার সেই পীর-দরবেশ-মাওলানাকে খুঁজে বের করতে পারবে এবং তাদের গিয়ে অনুরোধ করবে যদি তাদের সুপারিশ তাকে বাঁচাতে পারে। অথবা, কিয়ামতের দিন যখন দেখবে আল্লাহ তার ওপর ক্ষুব্ধ, তখন সে মরিয়া হয়ে আল্লাহকে অনুরোধ করবে, 'ও আল্লাহ, আমি লক্ষ লক্ষ টাকার ঘুষ খেয়েছি জানি, আমি খুবই দুঃখিত। কিন্তু আপনি আমার অমুক বাগ শরীফের হুজুরকে একবার ডাকেন। আমি বিশ বছর তার বায়াতে ছিলাম। তাকে প্রচুর টাকা-পয়সা দিয়েছি। উনি আমার জন্য কিছু বলবেন।'
অথচ আল্লাহ তায়ালা বলেন, ১) "সাবধান সেই দিনের ব্যাপারে, যেদিন কেউ অন্য কারও জন্য একটুও এগিয়ে আসবে না, কারও সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বিনময় নেওয়া হবে না- সেদিন কেউ কারও সাহায্য পাবে না।" [সূরা আল-বাক্বারাহ, ২/৪৮]
২) "ওরা যাদের সাহায্যের জন্য ডাকে, তারা নিজেরাই তো তাদের প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা করছে- যদিও তারা তাঁর সবচেয়ে কাছের। তারা সবাই তাঁর করুণার আশা করে, তাঁর শাস্তিকে প্রচণ্ড ভয় পায়। নিঃসন্দেহে, তোমার প্রভুর শাস্তি অত্যন্ত ভয় পাওয়ার মতো।" [সূরা আল-ইসরা, ১৭/৫৭]
৩) "অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকার করবে না।" [সূরা আল-মুদ্দাসসির, ৭৪/৪৮]
৪) "তার কী হবে যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে? তুমি (মুহাম্মদ) কি তাদের বাঁচাতে পারবে যারা ইতিমধ্যে আগুনে নিমজ্জিত?" [সূরা আয-যুমার, ৩৯/১৯]
এই চারটি আয়াত থেকে স্পষ্টতই বোঝা যায়, সেদিন কেউ অন্য কারও সাহায্যে নিজে থেকে এগিয়ে আসবে না। আপনার পীর, দরবেশ, মাওলানা কেউ নিজে থেকে এগিয়ে আসবে না আপনার অপকর্মের জন্য সুপারিশ করতে, এমনকি তারা করলেও তা গ্রহণ করা হবে না। তারা সবাই, এমনকি আল্লাহর সবচেয়ে কাছের নবী-রাসূলরাও সেদিন আল্লাহর ভয়ে থাকবেন।
তবে কিয়ামতের দিন যে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না সেটাও ভুল ধারণা। তবে আল্লাহ্র অনুমতি ব্যতীত কেউ কাউকে সুপারিশ করতে পারবে না৷ সবার প্রিয় আয়াতুল কুরসিতে তো আল্লাহ্ বলেছেনই, "কে আছে এমন যে, তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে?" [সূরা আল-বাক্বারাহ, ২/২৫৫]
"সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন আর যার কথায় তিনি সন্তুষ্ট হবেন তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোন কাজে আসবে না।" [সূরা ত্ব-হা, ২০/১০৯]
এখান থেকে স্পষ্ট আল্লাহ বিশেষ কিছু কারণে কাউকে অনুমতি দেবেন, শুধু তারাই শাফায়াত করতে পারবে। তবে চাইলেই শাফায়াত পাওয়া যাবে না। শাফায়াত পাবার জন্য কয়েকটি শর্ত আছে–
১) আল্লাহ যার শাফায়াত গ্রহণ করবেন, তাকে প্রথমে তিনি অনুমতি দিবেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। [সূরা আল-বাক্বারাহ, ২/২৫৫; সূরা ত্ব-হা, ২০/১০৯]
২) যিনি শাফায়াত করবেন, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। [সূরা আন-নাজম, ৫৩/২৬]
৩) যার জন্য শাফায়াত করা হবে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবেন, তার ইমান থাকতে হবে- সালাত, যাকাত, গরিবদের হক আদায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাস করতে হবে। [সূরা আল-মুদ্দাসসির, ৭৪/৩৮-৪৮]
এখান থেকেই বোঝা যায় সুপারিশ পাবার শর্ত হচ্ছে ঈমান থাকা। সুতরাং, জামিল সাহেবের মতো লোকেরা যদি ধরে নেয়- যে সালাত না পড়ে, সিয়াম না রেখে, সামর্থ্য থাকতে যাকাত না দিয়ে, হজ্জ না করে, ইসলামের বড় বড় নিয়ম ভঙ্গ করে, শুধু কোনো নবী-পীর-দরবেশের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে, তা হলে শাফায়াত সম্পর্কে তাদের ধারণা একেবারেই ভুল। শাফায়াত শুধু তারাই পাবে যারা মূলত ঈমানদার। যারা ইসলামের মূল ভিত্তি সম্পর্কে যথেষ্ট নিষ্ঠাবান ছিল, কিন্তু তার দুর্বলতার কারণে সে কিছু পাপ করে ফেলেছে, বা অল্প কিছু ভালো কাজের অভাবে জান্নাত হারিয়ে ফেলতে যাচ্ছে, তখন তাদের শাফায়াত পাওয়ার সুযোগ হলেও হতে পারে।
শাফায়াতের পেছনে ছোটাছুটি করাটা মস্ত বড়ো বোকামি। একটু চিন্তা করুন, আপনার যদি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে কোনো পীর-দরবেশের কাছে যাবার সময় থাকে, তাহলে সেই সময়টা নফল সালাত পড়ে, অথবা কুরআন পড়ে বিরাট সওয়াব অর্জন করে, স্বয়ং আল্লাহকে আরও খুশি করাটা কি বেশি যুক্তিযুক্ত নয়? অথবা, আপনার পকেটে যদি যথেষ্ট টাকা থাকে পীরের বা হুজুরের সেবা করার জন্য, তাহলে কি তার সেই টাকাটা গরিব, ইয়াতিম মানুষদের সাদকা দিয়ে বিশাল সওয়াব অর্জন করে, আল্লাহকে বেশি খুশি করাটা কি যুক্তিযুক্ত নয়? সরাসরি আল্লাহকে আরও বেশি খুশি করার চেষ্টা না করে, তার অধীনে অন্য কারও জন্য আমাদের সীমিত জীবনের মূল্যবান সময় ব্যয় করাটা কি কোনো যৌক্তিক কাজ।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

