রবের প্রতি অব্যক্ত ভালবাসা
কনকসার, লৌহজং, মুন্সীগঞ্জ ব্যথা আমার তীব্র হয়, কথা আমার হারিয়ে যায়। যে কথা যায় না বলা, ছাড়া শুধু প্রাণের প্রভু! ভালোবাসি তোমায় শুধু, বলা যে হয়নি কভু। ফুল হয়ে ফুটবো আমি, ভেসে যাবো মৃদু বাতাসে! ডানা মেলে উড়াল দিবো, পাখি হয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কনকসার, লৌহজং, মুন্সীগঞ্জ
ব্যথা আমার তীব্র হয়, কথা আমার হারিয়ে যায়।
যে কথা যায় না বলা, ছাড়া শুধু প্রাণের প্রভু!
ভালোবাসি তোমায় শুধু, বলা যে হয়নি কভু।
ফুল হয়ে ফুটবো আমি, ভেসে যাবো মৃদু বাতাসে!
ডানা মেলে উড়াল দিবো, পাখি হয়ে দূর আকাশে!
শিশু হয়ে খেলবো মাঠে, প্রজাপতি ফড়িং নিবো।
তারা হয়ে রাতের আকাশে মিটিমিটি আলো দিবো।
বৃষ্টি হয়ে ঝরবো মাঠে, মেঘ হয়ে রবো আকাশে।
ফল হয়ে ঝুলবো গাছে, ঘ্রাণ হয়ে দূর বাতাসে।
দুনিয়ায় নেইকো মায়া, যেতে চাই ঐ সুদূরে
সেথায় আছে রবের আশা, আর কিছু নাই চাহিরে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

