সকল প্রবন্ধসমূহ
ছন্দখচিত সুগন্ধি
প্রভুর কাছে আর্জি
বগুড়া কোনো এক ভোর সকালে ফজর যবে হয়, মৃত্যুর ফেরেশতা যেন তখন আমায় ছোঁয়। এমনই এক সুবহে সাদিক মৃত্যু এলো বলে প্রভুর কাছে আর্জি করি নানান কথার ছলে। ঝিরিঝিরি বইবে হাওয়া থাকুক বাদলধারা, সূয্যিমামা জাগার আগেই আমার হবে ফেরা। এমন
শাকিব হাসান (নাঈম)••১ বার পঠিত•

“
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বগুড়া
কোনো এক ভোর সকালে ফজর যবে হয়,
মৃত্যুর ফেরেশতা যেন তখন আমায় ছোঁয়।
এমনই এক সুবহে সাদিক মৃত্যু এলো বলে
প্রভুর কাছে আর্জি করি নানান কথার ছলে।
ঝিরিঝিরি বইবে হাওয়া থাকুক বাদলধারা,
সূয্যিমামা জাগার আগেই আমার হবে ফেরা।
এমন করেই স্বপ্ন আঁকি আমার হৃদয় নীড়ে,
অব্যক্ত এই চাওয়াগুলোন বলছি সুরে সুরে।
অদূর হতে ভেসে আসবে মুয়াজ্জিনের ধ্বনি,
মরণকালে প্রাণ জোড়াব আযানের সুর শুনি।
এক জীবনে এই ভুবনে এই ছিল মোর সাধ,
ছোট্ট করে প্রভুর কাছে এ-টুকুই ফরিয়াদ।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

