অসহায়
কালীগঞ্জ, গাজীপুর আমি কেনো অসহায় জানো? না, তুমি তা জানবে কেনো? অসহায়ত্বের গ্লানি নিয়ে বয়ে চলা আমি, আমার আক্রোশ আর যন্ত্রণাটুকু জানে শুধু ঐ অন্তর্যামী। কাশ্মীরি সেই ভাইদের রক্তের নিতে পারি নি শোধ, চামড়ার ভিতরের অন্তরে আজ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
কালীগঞ্জ, গাজীপুর
আমি কেনো অসহায় জানো?
না, তুমি তা জানবে কেনো?
অসহায়ত্বের গ্লানি নিয়ে বয়ে চলা আমি,
আমার আক্রোশ আর যন্ত্রণাটুকু জানে শুধু ঐ অন্তর্যামী।
কাশ্মীরি সেই ভাইদের রক্তের নিতে পারি নি শোধ,
চামড়ার ভিতরের অন্তরে আজ হঠাৎ জেগেছে বোধ।
উইঘুরের সেই মুসলিমরা কী পেরিয়েছে সেই গন্ডি?
নাকি অসহায়ত্ব আর নির্যাতনে করেছে তারা সন্ধি?
জানো, পুর্বতুর্কিস্তানে উইঘুরেরা করতো স্বাচ্ছন্দ্যে বসবাস,
১৯৪৯ শে দখল করলো চীন।
সেদিন থেকে তাদের ভিতর বাজলো অত্যাচারের বীণ।
শুনেছ কি তুমি? গুজরাট ফাইলস নিরীহ মুসলিমের কান্না
ভুয়া সংঘর্ষে বইয়ে ছিলো মুসলিম রক্তের বন্যা।
দেখেছিলে কী তুমি টিভি স্ক্রিনে দিল্লির সেই নিরীহদের ক্রন্দন?
মুুসলিম বলে ছিন্ন হলো কতো পিতা মাতা ও স্বজনের বন্ধন।
কই? এসব তো দেখনি তুমি, তবে কী করে
টানবে আমার অসহায়ত্বের গ্লানি?
দেখোনি কি তুমি সিরিয়ান শিশুর বুকফাটা হাহাকার,
নাকি সবকিছু জেনেও ছিলে তুমি নির্বিকার?
অন্নহীন তাই গোনা যায় তাদের পাজরের সব হাড়,
নাকি তখন ও তুমি বলেছিলে জীবনটা যায় যার?
যে পৃথিবীতে আমার মুসলিম ভাইয়েরা পায় না খেতে ভাত,
সেখানে আমি ঘুচাবো কী করে অসহায়ত্বের যবনিকাপাত।
তাইতো নিজেকে অসহায় ভাবি, গেয়ে যাই জয়গান,
যেখানে কী না ভেসে গিয়েছিলো লক্ষ মুসলিম প্রাণ।
তাই তো আমি অসহায়, পায়নি যে তারা একটু সহায়।
হয়তো আজকে সূর্য ডুবেছে, বন্ধ হয়েছে দোর
আমি জানি, সেদিন মুসলিমদের হবে সূর্য উদয়ের ভোর।।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

