অগোচরে শিরক
৪ নং রোড, চট্টগ্রাম সন্ধ্যার আঁধার নামতে আরো আধ-ঘণ্টা বাকী। গ্রাম্য বাচ্চাদের ন্যায় কৃষ্ণচূড়া গাছের লাল ফুলগুলো সূর্যের রক্তিম আভার সাথে খেলায় মেতে উঠেছে। কৃষ্ণচূড়ার খেলা দেখতে দেখতে রাশেদ বাড়ির উঠান ছেড়ে রাস্তার একপাশে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
৪ নং রোড, চট্টগ্রাম
সন্ধ্যার আঁধার নামতে আরো আধ-ঘণ্টা বাকী। গ্রাম্য বাচ্চাদের ন্যায় কৃষ্ণচূড়া গাছের লাল ফুলগুলো সূর্যের রক্তিম আভার সাথে খেলায় মেতে উঠেছে। কৃষ্ণচূড়ার খেলা দেখতে দেখতে রাশেদ বাড়ির উঠান ছেড়ে রাস্তার একপাশে হাঁটতে শুরু করল। শহরের চারকোণা ইটের দেয়ালে থাকতে থাকতে মস্তিষ্ক এখন নির্মল প্রাকৃতিক বাতাসের জন্য ক্ষুধাতুর হয়ে আছে।
গত এক বছরে বাড়িতে একটি বারের জন্যও আসা হয়নি রাশেদের। তাই এবার পূজার বন্ধে শহরের সমস্ত কাজ কোনো রকম গুছিয়ে বাড়িতে এসেছে। হাঁটতে হাঁটতে রাশেদ মাসজিদের সামনে এসে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাগরিবের আযান দিতে এখনো বিশ মিনিট বাকী। রাশেদ ভাবলো, একটু পুকুর পাড়ে বসা যাক। দু’একটি পরিষ্কার পাতা কুড়িয়ে বসার স্থানটা কিছুটা পরিষ্কার করে নিল। বসতে গিয়ে দেখে আরিফ, সিয়াম আর মাহিম খুব হৈ-হুল্লোড় করে পুকুরপাড়ের দিকেই আসছে। গায়ে নতুন পাঞ্জাবী। নিশ্চয়ই কোনো বন্ধুর বাসা থেকে ভোজন সমাপ্ত করে আসছে।
রাশেদ ডাক দিতেই কাছে এসে সিয়াম বলল, কী রে? তুই যাসনি নিখিলের বাড়িতে?
না, যাইনি। গতকাল নিখিল এসেছিল পূজার দাওয়াত দিতে। পূজা উপলক্ষ্যে নিখিলের বাবা মন্দিরে নাকি অনেক বড় ভোজের আয়োজন করেছেন। যেতে পারব না সেটা বুঝিয়ে বলেছিলাম। নয়তো এই নাছোড়বান্দা খুব পীড়াপীড়ি করছিল। আরিফ: তো তুই গেলি না কেন? তুই তো এখানে বসেই আছিস দেখি। কত্ত মজা করেছি আমরা। অনেকদিন পর সব বন্ধুর সাথে দেখা হয়েছে।
রাশেদ: কী করে মজা করব বল তো? রব যে আমার একটাই। মালিক মহান যে এক আল্লাহ্ই। কী করে অন্য দেব-দেবীর পূজায় শরীক হবো? কী করে এমন স্থানে যাব যেখানে রবের সাথে অংশীদারিত্ব হয়?
আরিফ: মানে কী? আল্লাহ্ তো একজন। এটা তো আমরাও বিশ্বাস করি। আমরা কি আর দেব-দেবীর পূজায় বিশ্বাসী? গেলে তো সমস্যা নাই, তাই না?
রাশেদ: সমস্যা তোদের না থাকতে পারে। কিন্তু ইসলাম কী বলে সেটা তো দেখা আমাদের কর্তব্য। তাই না? তোরা আজকে পূজায় গিয়েছিস। পূজাটা হচ্ছে হিন্দু ধর্মের উৎসব। উৎসবটা ঠিক কাকে ঘিরে বল তো? তাদের দেব-দেবীদেরকে ঘিরেই তো? সেই দেব-দেবীর পূজায় তোরা আজকে গিয়েছিস। সেখানে যাওয়ার মানে তোরাও সাপোর্ট করছিস তাদের পূজাকে। যদিও তোরা এসবে বিশ্বাসী না।
তোদের অজান্তেই তোরা শিরকের খাতায় নিজেদের নাম তুলে ফেলছিস না তো? তোরা কি বে-মালুম খেয়াল করছিস না ব্যাপারটা? রাসূল ﷺ মদীনায় এসে খেয়াল করলেন সাহাবারা বিশেষ দু'টি দিনে খুব আনন্দ-উৎসব, খেলাধুলায় মেতে উঠছে। এমনটা দেখে তিনি জিজ্ঞেস করলেন, এ দুটো দিনের তাৎপর্য কী?’ তারা বলল, ‘জাহিলিয়াতের যুগে আমরা এ দুটো দিনে উৎসব করতাম।’ রাসূলুল্লাহ ﷺ বললেন, ‘আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন: ইয়াওমুদ্দুহা ও ইয়াওমুল ফিতর।" [সুনানে আবু দাউদ, হাদীস: ১১৩৪, মুসনাদে আহমাদ, হাদীস: ১৩৬২২]
এ হাদীস গত বছর পূজায় সাজিদ শুনিয়েছিল আমাকে। আমিও গতবার পূজায় শরীক হয়েছিলাম। এ হাদীস শুনার পরে নিজেকে খুব মূর্খ মনে হয়েছিল, ইসলামের মূল পয়েন্টেই আমরা অজ্ঞতাবশত আঘাত হানছি। তোদেরকে রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছোট্ট আরেকটা হাদীস বলি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‘যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।’ [আবু দাউদ, আসসুনান: ৪০৩১]
দেখ তো হাদীসটা একটু মিলিয়ে। তোরা আজকে সবাই নতুন নতুন একই রঙের পাঞ্জাবী পরেছিস। নিখিলও সেইম পড়েছে। ওর কাজিনরাও কি তাই পরেনি? নিশ্চয় সবাই মিলিয়ে পরেছে। হাশরের মাঠে রাব্বি আল্লাহ্কে কী করে মুখ দেখাব আমরা? যারা এক আল্লাহ্র ইবাদতকে অস্বীকার করে তাদের সাথেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের দেব-দেবীর উৎসবে হাজির হচ্ছি! যারা আল্লাহ্ ও তাঁর রাসূলের শত্রু তাদের সাথেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি? উমার ইবনুল খাত্তাব (রা.) বলেছেন, لا تدخلوا عليهم في كنائسهم يوم عيدهم، فإن السخطة تنزل عليهم ‘তোমরা কাফির-মুশরিকদের উপসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না। কারণ সেই সময় তাদের ওপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।’ [আবদুর রাযযাক, আল মুসান্নাফ: ১৬০৯]
হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাও হারাম। পরস্পর সম্পর্কের ভিত্তিতে হোক অথবা চাপে পড়ে; কোনো অবস্থাতেই যাওয়া জায়েয নয়। ঘুরেফিরে দেখার জন্যও যাওয়া যাবে না। কুরআনে এসেছে, وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّار ‘আর পাপিষ্ঠদের (কাফিরদের) প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরও জাহান্নামের আগুন স্পর্শ করবে।’ [সুরা হুদ, ১১/১১৩]
সাওবান (রা:) বলেন, রসূল ﷺ বলেছেন, "......অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তিপূজা করবে। আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে।" (ইবনে মাজাহঃ ৩৯৫২)
কুরআনে এসেছে, মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ তারা যে সত্য তোমাদের কাছে আগমন করেছে, তা অস্বীকার করছে। (সূরা আল-মুমতাহিনা, ৬০/১)
এত এত আয়াত-হাদীস জানার পরে কী করে পূজায় শরীক হবো? কী করে তাদের আনন্দে শরীক হবো? তোরাই বল। আমাদের কি উচিত নয় নিখিলকে ইসলামের দাওয়াত দেয়া? এক আল্লাহর দ্বীনে প্রবেশের জন্য নসীহত করা? বিশ্বজগতের মালিকের সন্ধান দেয়া? কিন্তু এসব না করে আমরা ঠিক উল্টো কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আফসোস সেদিনের যেদিন দ্বীনের দাওয়াত না দেয়ার জন্য পাকড়াও করা হবে আমাদেরকে। কী জবাব দিব সেদিন আমরা? কিভাবে মহান রাব্বুল আলামীনকে মুখ দেখাব?
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

