নাস্তিকতা - অতীতের আয়নায় বর্তমান
লেখক এবং দাঈ ভূমিকাঃ মুসলিম কমিউনিটিতে বুদ্ধিবৃত্তিক নাস্তিকতা, সংশয়বাদ ও এগনস্টিসিজম একেবারে নতুন কোন দৃশ্যপট নয়, বরং এর সূচনা অনেক আদিম ও সুপ্রাচীণ। রাসূল সাঃ এর সময়কাল হতেই এর অপরিণত কিছু ভার্সন দেখে গিয়েছিল, তবে আব্ব

বিসমিল্লাহির রাহমানির রাহিম
লেখক এবং দাঈ
ভূমিকাঃ মুসলিম কমিউনিটিতে বুদ্ধিবৃত্তিক নাস্তিকতা, সংশয়বাদ ও এগনস্টিসিজম একেবারে নতুন কোন দৃশ্যপট নয়, বরং এর সূচনা অনেক আদিম ও সুপ্রাচীণ। রাসূল সাঃ এর সময়কাল হতেই এর অপরিণত কিছু ভার্সন দেখে গিয়েছিল, তবে আব্বাসি শাসনামলেই সর্বপ্রথম মুসলিম সমাজে বৃহৎ পরিসরে বুদ্ধিবৃত্তিক নাস্তিকতার উত্থান শুরু হয়। অর্থাৎ বলতে পারেন মুসলিম সমাজে একাডেমিক সংশয়বাদ প্রায় ১৩ শতাব্দী প্রাচীণ একটি ধারাবাহিকতা।
অত্যন্ত বিস্ময়কর হচ্ছে আব্বাসী আমলের সেই নাস্তিকতা ছিল অসম্ভব স্মার্ট ও সুকৌশলী এবং বুদ্ধিবৃত্তিক কৌশল ও স্টাইলের দিক থেকে আমাদের বর্তমান সময়ের নাস্তিক্যবাদের সাথে অসম্ভব সাদৃশ্যপূর্ণ। আব্বাসী খেলাফত আমলের নাস্তিকতার কিছু ইতিহাস ও কর্মকৌশল এই লেখনীতে তুলে ধরবো, কারণ এসব ইতিহাস আমাদের বর্তমান সময়কে বোঝার জন্য খুব প্রাসঙ্গিক।
আব্বাসী আমলে নাস্তিকতাঃ আব্বাসী আমলে নাস্তিকতার বুনিয়াদ শুরু হয় অনারবদের প্রতি আরবদের বর্ণবাদী আচরণ ও বৈষম্যের জের ধরে। একটু বিশদভাবে বলি। ব্যাপারটি হচ্ছে এমন যে খোলাফায়ে রাশেদিনের আমলে সুবিশাল পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধিনত হয়। তৎকালীন পার্সিয়ানরা ছিল শিল্প ও সংস্কৃতির মানদণ্ডে যে সময়ের অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা, পক্ষান্তরে ইসলাম পূর্ব কয়েক দশক আগেও আরবদের দেখা হতো কতেক বর্বর ও অসভ্য জনগোষ্ঠী আকারে।
ফলে বেদুইন আরবদের কাছে পারস্যবাসীর এমন লজ্জাজনক পরাজয় তাদের মনস্তত্বে গভীর অপমানবোধ সৃষ্টি করেছিল। যদিও সাহাবায়ে কেরামের ইনসাফ, সাম্য ও উন্নত আদর্শে আকৃষ্ট হয়ে নিজেদের ইগো ও পার্সিয়ান আইডেন্টিটি বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং বিদ্রোহের পরিবর্তে মুসলিম পরিচয় পরিচয়কে আলিঙ্গন করে নেয়।
কিন্তু খেলাফতে রাশিদার পর সাহাবায়ে কিরামের আদর্শচ্যুত উমাইয়া সুলতানরা ইসলামের সাম্য ও ইনসাফের পথে না হেঁটে আরব আভিজাত্য ও এলিটিজমের পথে হাঁটে এবং নওমুসলিম পার্সিয়ানদের প্রতি নানাবিধ বৈষম্যপূর্ণ আচরণ শুরু করে। যার ফলে পার্সিয়ান বা তখনকার ইরানীয়দের মনে আরব বিদ্বেষ দানা বাধতে শুরু করে। এদিকে উমাইয়া সালতানাতের সাথে চলে আসছিল আব্বাসীয়দের সুদীর্ঘ রাজনৈতিক দন্দ। আব্বাসীয় বংশ নিজেরা আরব হওয়া সত্ত্বেও উমাইয়াদের বৈষম্যের ফলে সৃষ্ট 'আরব বনাম অনারব' টেনশনটাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগায় সুচতুর ভাবে। আব্বাসীয়রা অনারব পার্সিয়ানদের প্রলোভন দেখায় এই বলে যে তোমরা উমাইয়াদের বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করলে ক্ষমতায় গেলে তোমাদেরকে ভাল ভাল রাজনৈতিক ও প্রশাসনিক পদে আসীন করবো।
বাস্তবেও তাই হল। উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসীয়দের রাজনৈতিক বিদ্রোহে অনারব পার্সিয়ান সর্বাত্মক সমর্থন দেয়। ফলে আব্বাসীয়রা ক্ষমতায় আসার পর খলিফা আল-মানসুরের শাসনামলে বিপুল সংখ্যক পার্সিয়ান ও খোরাসানী ব্যক্তিদের যেমন 'আবু মুসলিম খোরাসানী', 'আবু নাওয়াস' ও 'দাবর' প্রমুখদের আব্বাসী প্রশাসনের বড় বড় পদগুলোতে নিয়োগ দেয়া হয়।
এরা ছিল প্রচণ্ড আরব বিদ্বেষী ও পার্সিয়ান জাতীয়তাবাদী। কালের আবর্তনে এদের এই প্রবল আরব বিদ্বেষ তীব্রতর হতে হতে একসময় ইসলাম বিদ্বেষে পর্যবসিত হয়। কারণ ইসলামকে আরবদের ধর্ম ভাবতো, ফলে ইসলাম ছিল তাদের চোখে পরিত্যাজ্য বিষয়।
তবে তারা প্রকাশ্য ইসলাম বিদ্বেষ কখনো দেখাতো না, হয়তো জনরোষ ও গণবিক্ষোভের শংকায় তারা সাহস পেতো না। মিল পাচ্ছেন?
পরবর্তীতে এসব পার্সিয়ান বংশদ্ভূত আধো-মুসলিম আব্বাসীয় মন্ত্রী- আমলারাই সুক্ষ্ম কৌশলে সাহিত্য ও সাংস্কৃতিক পরিসরে প্যাসিভ নাস্তিক্যবাদের পৃষ্ঠপোষকতা শুরু করে। নাস্তিক্যবাদ ও ইসলাম বিদ্বেষ ছড়াতে তারা তাদের প্রশাসনিক ক্ষমতাকে সুকৌশলে ব্যবহার করতো। যেমনটা আমাদের বর্তমান সময়েও একই বাস্তবতা দৃশ্যমান। উপনিবেশ পরবর্তী মুসলিম রাষ্ট্রগুলোতে সেকুলার সরকারগুলো প্রকাশ্য ধর্ম বিদ্বেষ ছড়ানোর সাহস না করলেও বিভিন্ন বাদ-মতবাদ ও অধিকার কাঠামোর আড়ালে বস্তুবাদী বা নাস্তিক্যবাদী চিন্তা ও চিন্তকদের সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা করে থাকে। এক্ষেত্রে সেকুলার সরকারগুলো বিভিন্ন রাষ্ট্রীয় পলিসিও শিক্ষা সিলেবাসের মোড়কে নাস্তিক্যবাদের বুনিয়াদি চিন্তাগুলোর মগজায়িত করে।
মজার ব্যাপার ছিল এসব আব্বাসীয় আমলারা নিজেদের সংশয়বাদী ও পার্সিয়ান জাতীবাদী মতাদর্শ ছড়িয়ে দিতে সবচেয়ে বেশি ব্যবহার করেছিল কবি সাহিত্যিকদের। বর্তমানের সাথে মিল খুঁজে পাচ্ছেন তো...!?
এদের পৃষ্ঠপোষকতায় বহু ইসলামোফোব কবি সাহিত্যিক যেমন ইবনে আবি আউজ, হাম্মাদ, ইয়াহয়া বিন যিয়াদ ও মুতি বিন ইয়াসের মত প্রোথিতজশা লেখকরা জনপ্রিয় হতে শুরু করে। জনমত ও পাবলিক সাইকি তৈরিতে শিল্পী সাহিত্যিকদের গভীর প্রভাব ও শক্তিমত্তা ১৩-শতাব্দী পূর্ব আব্বাসীয় অভিজাত গোষ্ঠী ঠিকই আঁচ করতে পেরেছিলেন।
এরা সবাই ১২/১৩ শত বছর আগের কবি, কিন্তু এদের ভূমিকা ছিল হুমায়ুন আযাদ, নোয়াহ হারিরি বা তাসলিমা নাসরিনদের মত।
ইন্টারেস্টিংলি, এরা কিন্তু শুরুতেই প্রকাশ্য ইসলাম বিদ্বেষ ছড়ায়নি, বরং এদের শুরুটা হতো খুব চকৎকার, মুখরোচক ও মানবিক বার্তা দিয়ে। এদের প্রাথমিক ম্যাসেজ ছিল ইসলামে সাম্যের পক্ষে, আরব অনারব কোন ভেদাভেদ নেই এসব স্লোগান দিয়ে।
এর কিছুদিন পরেই শুরু হলো নিয়মতান্ত্রিক আরব বিদ্বেষ, এরা জাহেলি যুগে কুরাইশদের বিভিন্ন অপকর্মের বিষদ বিবরণ ও কুৎসা রটিয়ে আলাদা বই লেখা শুরু করে। ঐতিহাসিক আল্লামা জাহেয এসব বইয়ের বিস্তারিত তালিকাও প্রদান করেছেন।
এসব করে সাধারণের মনে প্রচণ্ড আরব বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছিল, আর অন্যদিকে এরা তাদের পারস্য সাম্রাজ্যের বিভিন্ন গৌরবগাঁথা নিয়ে বিষদ লেখালেখি শুরু করে। এদের লেখালেখিতে পারস্য ইশ্বর 'আওরা মাজদা এবং 'জুরুস্ত্রিয়ান' ধর্মের ব্যাপক গুণকীর্তন শুরু হয়। খেয়াল করে দেখেছেন, কতো সুগঠিত ও পরিকল্পিত ছকে তারা ধীরে ধীরে জনমানসে প্রভাব বিস্তার করছিল..?
ব্যাপারটা ছিল খুব পরিকল্পিত সাংস্কৃতিক প্রজেক্ট, ইসলামের বাইরে এসে পার্সিনিকেইট আইডেন্টিটি বিনির্মাণের প্রজেক্ট।
এরপর একটা সময় যখন মানুষের রুচিবোধ ও সাংস্কৃতিক পরিমণ্ডল তাদের এজেন্ডার জন্য প্রস্তুত হয়ে উঠলো, তারপর শুরু হয় সুক্ষ্ম কৌশলে সাহিত্যের মোড়কে ইসলাম বিদ্বেষ। আগের চাইতে একধাপ অগ্রসর ইসলাম বিদ্বেষ।
একটা সময় দেখা গেলো এলিট সার্কেলে জান্নাত, জাহান্নাম, কেয়ামত ও আখেরাত এসব নিয়ে কথা বললেও ব্যঙ্গবিদ্রুপ শুরু হতো। সোজা কথায় ইসলামি বিশ্বাসের বুনিয়াদি বিষয়গুলো নিয়ে শুরু হয় প্রকাশ্য ঠাট্টা-বিদ্বেষ। মুসলিম সমাজেই অভিজাত মহলে ধর্ম ও ধার্মিকতা বনে গেলো পশ্চাৎপদতার প্রতীক।
কতেক ভাষাবিদদের দেখা গেলো কুরআনের আয়াতের ছন্দমিল নিয়ে বিভিন্ন একাডেমিক প্রশ্ন উত্থাপন শরু করতে। অনেকে আবার হাদিসের বর্ণনা সূত্র এবং এর শুদ্ধতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকাতে শুরু করে। এটিও ছিল বৃহত্তর পরিকল্পনারই অংশ, কারণ তারা ভাল করেই জানতো যে হাদিসের শুদ্ধতাকে খণ্ডন করে দিলে তারা ইসলামকে আরো বেশি মনের মত করে ব্যাখ্যা করতে পারবে। কারণ কোরআনে সব বিধানের বিশদ বিবরণ নেই।21হাদিস অস্বীকারকারীদের খণ্ডন সম্পর্কে জানতে পড়ুন- আমরা হাদিস মানতে বাধ্য, নিবরাস প্রকাশনী
হাদিস অস্বীকারকারীদের খণ্ডন সম্পর্কে জানতে পড়ুন- আমরা হাদিস মানতে বাধ্য, নিবরাস প্রকাশনী
বর্তমান সময়ের আহলে কুরআন নামের একটি হাদিস অস্বীকারকারী গোষ্ঠীও ঠিক একই কৌশলে ইসলামের একটি নতুন ব্যাখ্যা দাঁড় করাতে চায়। দেখা যায় ফাতেমা মিরনিসির মতন কতেক জনপ্রিয় নারীবাদীদের সবচেয়ে বেশি আহলে কুরআন বর্গীয় মতাদর্শের প্রচার করে বেড়াতে।
ইউনুস বিন ফারওয়া নামক এক নাস্তিক তো আরো একধাপ অগ্রসর হয়। সে ইসলাম নিয়ে একটি ব্যঙ্গ রচনামূলক বই লিখে রোমান সম্রাট কায়জারের কাছে উপহার পাঠায়, পরে সম্রাট তা পড়ে খুশি হয় এবং তাকে মোটা দামের পুরস্কারে ভূষিত করে।
তাদের চরিত্রকে আপনি বর্তমান সময়ের কতেক নামকরা 'ন্যাটিভ ইনফর্ম্যান্ট' যেমন সালমান রুশদি কিংবা তাসলিমা নাসরিনদের সাথে মিলাতে পারেন যারা নিজ ধর্ম নিয়ে ব্যঙ্গ করে শত্রুপক্ষের প্রিয়ভাজন হয়।
এসব নাস্তিকদের সাহিত্যের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সাংস্কৃতিক বেলাল্লাপনা। মদ্যপান, ব্যভিচার এবং নাচাগানকে ব্যাপকহারে প্রমোট করা শুরু করে। কোন লেখকের অশ্লীলতা তো বর্তমানের হুমায়ুন কিংবা তাসলিমাকেও ছাড়িয়ে যাবে।22মুসলিম সমাজে অশ্লীলতার প্রসার হলে স্বাভাবিকভাবেই ঈমানের দৃঢ়তা কমে যাবে। মানুষ দুনিয়ামুখী হয়ে পড়বে। হুমায়ুন, তসলিমারা তো এসবের জন্য বিখ্যাত। এখন তো আরো বের হয়েছে
মুসলিম সমাজে অশ্লীলতার প্রসার হলে স্বাভাবিকভাবেই ঈমানের দৃঢ়তা কমে যাবে। মানুষ দুনিয়ামুখী হয়ে পড়বে। হুমায়ুন, তসলিমারা তো এসবের জন্য বিখ্যাত। এখন তো আরো বের হয়েছে
এরমধ্যে ইবনে আবি আউজা নামে এক ব্যক্তি প্রায় ৪ হাজারের মত জাল হাদিস বানিয়ে মানুষের মাঝে ছাড়িয়ে দেয়, ওসব বেশিরভাগ জাল হাদিসের কন্টেন্ট ছিল মদ্যপান ও ব্যভিচার সহ নানান হারাম জিনিসকে হালাল করা। কোন কোন হাদিসে 'ইনসেস্ট সেক্স' বা বোনকে বিয়ের মতন অযাচিত যৌনতাকে বৈধতা দেয়া হয়। উল্লেখ্য যে ইনসেস্ট সেক্স23সাধারণভাবে রক্তের সম্পর্কের কারো সাথে যৌন সম্পর্ক করা। নাউজুবিল্লাহ! পার্সিয়ান সংস্কৃতিতে কমন ছিল। আপনি বলতে পারেন ওদের মূল টার্গেট ছিল পার্সিয়ান সংস্কৃতির রেনেসাঁ। মুসলমানরা যাতে সাংস্কৃতিকভাবে নিজেদের মূল্যবোধ বিসর্জন দিয়ে মদ্যপ, ব্যভিচারী এবং পার্সিয়ান হয়ে যায়।
সাধারণভাবে রক্তের সম্পর্কের কারো সাথে যৌন সম্পর্ক করা। নাউজুবিল্লাহ!
অবাক করা বিষয় ছিল এসব নাস্তিক আমলারা ব্যক্তিগত জীবনে বেশিরভাগ ছিল করাপ্ট এবং ঘুষখোর। আসলে ওদের মদ-নারীময় আয়েসী জীবনের ব্যয়ভার বহনের জন্য ঘুষ খাওয়া ছাড়া কোন উপায় ছিল না। দুর্নীতির সাথে তখনকার আব্বাসীয় নাস্তিকদের জীবনাদর্শের সম্পর্কটা বেশ গভীর ছিল, এবং এই যোগসূত্র আমাদের সময়ের সেকুলার শহুরে উচ্চবিত্তের জীবনেও খুব প্রাসঙ্গিক।
যাহোক, আব্বাসী খলিফা মানসুরের পর ওর গদিনসীনরা ধর্ম নিয়ে অপেক্ষাকৃত সচেতন ছিল। নাস্তিক্যবাদের এমন ছড়াছড়ি দেখে পরবর্তীতে খলিফা আল-মাহদি নাস্তিক্যবাদের বুদ্ধিবৃত্তিক মোকাবিলার জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান খুলেন এবং ডিরেক্টর হিসেবে শায়েখ উমর আল-কালওয়াজিকে নিয়োগ দেন। পরবর্তীতে হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ রঃ আব্বাসীদের ঘনিষ্ঠ হয়ে উঠলে তিনি সেসব পার্সিয়ান জিন্দিকদের প্রশাসন থেকে পদচ্যুত করতে ব্যাপক ভূমিকা রাখেন।
শেষ কথাঃ এতক্ষণ ধরে যেসব গল্প বললাম, এসব ১৩শ বছর পুরনো দিনের গল্প। কিন্তু প্রাসঙ্গিকতা আজও হারায়নি। আপনি যদি একটু সতর্ক দৃষ্টিতে লক্ষ করেন তাহলে দেখবেন তখনকার পার্সিয়ান রেনেসাঁর জাতিবাদী প্রকল্প, নাস্তিকতা, প্রগতিশীল শিল্প সাহিত্য, এসবকিছুর সাথে উপনিবেশ উত্তর মুসলিম দেশগুলোর গতিপ্রকৃতির কতো অবিশ্বাস্য মিল!
শয়তানী মস্তিষ্ক ও তার কর্মপরিকল্পনা কতো নিখুঁত এবং অপরিবর্তিত। শুধু মোড়কটাই বদলেছে, হাকিকত বদলায়নি মোটেও।24তবে মুমিনের কাছে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল - اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا (সূরা আন নিসা, ৪/৭৬) এজন্য শিল্প ও সাহিত্যের নামে নানাবিধ কালচারাল প্রজেক্ট নিয়ে সচেতন হওয়া এবং পাল্টাস্রোত তৈরি নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ্ ভরসা।
তবে মুমিনের কাছে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল - اِنَّ کَیۡدَ الشَّیۡطٰنِ کَانَ ضَعِیۡفًا (সূরা আন নিসা, ৪/৭৬)
পড়তে পারেনঃ
1. ইবনে খালদুন, ভলিউম নং ২, পৃষ্ঠা ১০২;
2. আল-বিদায়াহ, ভলিউম নং ১০, পৃষ্ঠা ২৮;
3. ইবনুল আসির, ভলিউম নং ৪, পৃষ্ঠা ২৯৫;
4. আল-মাসউদির লিখিত 'মুরুজুল যাহাব', ভলিউম ২, পৃষ্ঠা ৫১৫।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

