কবিতার নাম: ওগো রব
ওগো রব তুমি শ্রেষ্ঠ, সুমহান, তোমার অধিকারে সব সম্মান। ওগো রব আমি নাফরমান নাদান, তুলেছি দু'হাত, হোক ক্ষমাদান। ওগো রব আমার প্রাণপ্রিয় বাবা-মা, তাঁদের পরিও রহমতের জামা। ওগো রব আমার বোন-ভাই, তাদের জন্যে মাফই চাই। ওগো রব তোমা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওগো রব
তুমি শ্রেষ্ঠ, সুমহান,
তোমার অধিকারে সব সম্মান।
ওগো রব
আমি নাফরমান নাদান,
তুলেছি দু'হাত, হোক ক্ষমাদান।
ওগো রব
আমার প্রাণপ্রিয় বাবা-মা,
তাঁদের পরিও রহমতের জামা।
ওগো রব
আমার বোন-ভাই,
তাদের জন্যে মাফই চাই।
ওগো রব
তোমার তরে আমার জান
বাড়িয়ে দিও আমার ইলমি শান।
ওগো রব
তুমি সর্বশ্রেষ্ঠ চিরন্তন,
নফসকে করতে পারি যেন নিয়ন্ত্রণ।
ওগো রব
তুমি মালিক, সুবহান,
তোমার মর্যাদা সর্বোচ্চ, সুমহান।
ওগো রব
সালাম রাসূলের ﷺ প্রতি,
দরূদের হাদিয়ায় দিওনা যতি।
ওগো রব
যত পাপ-কুবাসনা,
তুমি তো রহমান, করিও সব মার্জনা।
ওগো রব
আমরা গুনাহগার,
তুমি ক্ষমা করিও, তুমি যে গাফফার!
আমীন ইয়া রাব্বাল আ'লামীন।
(সালাতের পর যে ধারায় সাধারণত আমরা দোয়া করি, তা কাব্যের ভাষায় ফুটিয়ে তোলার ব্যর্থ প্রচেষ্টা। সব ভালো আল্লাহর পক্ষ থেকে, ভুল শয়তান এবং নফসের প্ররোচনায় একান্তই আমার)
সমাপ্ত
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

