যত্ন
ঢাকা . [১] . ঠিক পাঁচটায় উপস্থিত থাকতে হবে জয়কে। চারটা বাজার এলার্ম দিয়ে গভীর ঘুমে নিমগ্ন হলো সে। পাঁচটা বেজে ১৫ মিনিট। মায়ের ডাকে ঘুম ভাঙতেই এক প্রকার চিল্লিয়ে উঠল জয়, “কি হ্যাঁ? এত তাড়াতাড়ি উঠালে কেন?” ছেলের এই চিরচেনা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঢাকা
.
[১]
.
ঠিক পাঁচটায় উপস্থিত থাকতে হবে জয়কে। চারটা বাজার এলার্ম দিয়ে গভীর ঘুমে নিমগ্ন হলো সে। পাঁচটা বেজে ১৫ মিনিট। মায়ের ডাকে ঘুম ভাঙতেই এক প্রকার চিল্লিয়ে উঠল জয়, “কি হ্যাঁ? এত তাড়াতাড়ি উঠালে কেন?” ছেলের এই চিরচেনা কিন্তু অপ্রত্যাশিত ব্যবহারে চুপটি মেরে গেলেন রাবেয়া বেগম। চশমাটা চোখে দিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই চক্ষু তো চড়কগাছ! ৫টা ১৫! বহুত লেট হয়ে গেছে! একলাফে বিছানা থেকে উঠে চেয়ারে রাখা শার্ট-প্যান্ট নিয়ে ভৌ-দৌড়ে ওয়াশরুমে চলে গেল সে। মা দেখে আর ভাবে, ‘বেশ তাড়তাড়ি-ই উঠালামরে বাবা!’
ওয়াশরুমের কাজ সেরেই ফোনহাতে নিয়ে দেখে প্রায় ১০টার মতো মিসডকল। নিশ্চয়ই রাফিয়া আপু ক্ষেপেছে! নিজের দৌড়ের গতি সচল রেখে বের হওয়ার দরজার সামনে দাঁড়িয়ে জুতা পরতে লাগল। মা কাছে এসেই বলে বসলেন, ‘বাবা, আসরের আজান দিয়েছে, নামাজটা পড়ে যা। আমি চা বানিয়ে দিচ্ছি।’ তীর্যকচোখে তাকিয়ে ‘না’— বলে ঘর থেকে বের হয়ে গেল সে।
ময়লার মোড়ে পৌঁছতেই জয় দেখল রাফিয়া আপুসহ দুইজন দাঁড়িয়ে আছে। এক প্রকার দৌড়ে রাফিয়া আপুর পাশে দাঁড়িয়ে মিন মিন করে বলল, ‘সরি আপু! খানিকটা লেট হয়ে গেল।’
- ‘কোন দিন হয়নি? লেট করবা জানা ছিল বলেই তো এখনো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি।’ ধমকের সুরে বলল রাফিয়া আপু।
- ‘আবারো সরি আপু। যাই হোক, আপনার সাথে না আমার যাওয়ার কথা ছিল? চলেন যাই।’
- ‘উহু। আমার হাতে সময় কম। আমার জরুরী একটা কাজ আছে। তাই আমি নাহারকে নিয়ে কাছের মার্কেটটায় যাব। তুমি বরং শিহাবকে নিয়ে ওই মসজিদের পাশে থাকা বস্তিতে যাও।’
- ‘আচ্ছা।’ হতাশায় ভরা জবাব।
রাফিয়া আপু ও নাহার আপু হাঁটা দিল নিজ গন্তব্যে। জয়ও শিহাবকে নিয়ে পা বাড়ালো। রাফিয়া আপু বেশ রাগি মেজাজের হলেও মিষ্টি বটে! সিনিয়র আপুদের প্রতি অতিরিক্ত আকর্ষণ কাজ করলেও রাফিয়া আপুর প্রতি আকর্ষণটা একটু বেশিই টক-মিষ্টি-ঝাল।(১) আজকে একটা মোক্ষম সুযোগ ছিল আপুকে ইম্প্রেস করার। ঘুমের কারণে সেটাও মিস হয়ে গেল! ধুরু!
.
[২]
.
ভাবতে ভাবতেই জয় আর শিহাব মসজিদের সামনে গিয়ে পৌঁছল। শিহাব দাঁড়িয়ে নিজের ব্যাকপ্যাক থেকে ক্যামেরা ও নোটপ্যাড বের করল। মসজিদের পাশের বস্তিতে থাকা সকল পরিবারের অভাব ও চাহিদাগুলো নোট করতে হবে। দুঃখ-কষ্টগুলো ক্যামেরায় বন্দি করতে পারলে আরও লাভ। আরও বেশি মানুষ দেখবে, আরও বেশি ফলোয়ার পাওয়া যাবে। তাছাড়া অনেকদিন ধরেই ‘শো-অফ টিম’ পেইজে পোস্ট দেয়া হয় না।
- ‘এই নে ধর।’ জয়কে নোটপ্যাড দিল শিহাব।
- ‘তুই তাহলে এই পাশটা কভার কর। আমি এই পাশের পরিবারগুলোর আপডেট নিচ্ছি।’
- ‘ওকে।’
বস্তির পরিবেশটা স্যাঁতস্যাঁতে। গুমোট এক গন্ধে নাকটা ধরে যায়। আর শোরগোলে তো টেকাই মুশকিল। বস্তির ভিতরে খানিকটা পা বাড়াতেই মুস'আবকে চোখে পড়ল জয়ের। এই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে বস্তিতে মুস'আব কী করে? বেশ অবাক হলো সে। ছেলেটা জয়ের পাশের বাসাতেই থাকে। ভালো বন্ধুত্বও ছিল দুজনের। কিন্তু হঠাৎ করে কেমন জানি চেঞ্জ হয়ে গেল সে। দাড়ি রেখে তো মুখটা জঙ্গল বানিয়ে ফেলল! হুজুরদের মতো ভাব-সাব। ক'দিন আগেও ‘শো-অফ টিম’ এ কাজ করার প্রস্তাবে ফ্রি-মিক্সিং এর অজুহাতে মুখের উপর নাকচ করে দেয়। বড় ভাই-আপু আর বন্ধু-বান্ধবীদের সাথে কাজ করতে আবার ফ্রি-মিক্সিং কিসের? এ থেকেই কিছুটা মনোমালিন্য।
‘মুস'আব!’ ডাক শুনতেই ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালো সে। জয়কে দেখে সে নিজেও কিছুটা অবাক। জয় দ্রুত পা চালিয়ে কাছে এসে জিজ্ঞেস করে বসল,
- ‘কিরে? এখানে কী করছিস?’
- ‘এক বয়স্ক আংকেলের খোঁজ নিতে এসেছিলাম।’ ইদানিং মুখে এক মায়াবী একটা হাসি রেখেই সে কথা বলে।
- ‘আত্মীয় হয় নাকি?’
- ‘নাহ।’
- ‘তাহলে?’ কিছুটা ঘাপলা লাগল জয়ের।
‘ভিতরে আয়’- বলেই একটা ছোট বাসার মধ্যে নিয়ে গেল সে। একটা ছোট্ট খাটে বয়স্ক দম্পতি শুয়ে আছেন। খাটের নিচেই খেলা করছে ছোট্ট মেয়ে। নাতনি হবে হয়তো।
মুস'আব বলা শুরু করলো, ‘মসজিদে যাওয়া-আসার পথে এই আংকেলের সাথে দেখা হতো প্রতিদিন। কিছুদিন ধরে তিনি মসজিদে না আসায় চিন্তিত হয়ে পড়েছিলাম। তাই গত পরশু দেখতে আসি। আংকেলের তীব্র জ্বর আর কাশি। এতোদিন আন্টি খেয়াল রাখত। কিন্তু তিনিও দুইদিন ধরে অসুস্থ। এই জন্য প্রতিদিন আসরের পর এসে খোঁজ-খবর নেই। এইতো।’
- ‘তাদের ছেলে-মেয়েরা কোথায়?’ জয়ের প্রশ্ন।
বাচ্চা মেয়েটি কোলে নিয়ে মুস'আবের উত্তর, ‘এতোক্ষণ সেই দুঃখের কথাই আংকেল বলছিলেন। দু'জন ছেলে আছে তাদের। একজন বিদেশে লেখা-পড়া আর মৌজ-মাস্তি করছে। আরেকজন বিশাল বড় ব্যবসায়ী। বাবা-মা পালা বেশ ঝামেলার বলে এখানে রেখে দিয়েছে, তিন মাসের ভাড়া পে করে। অথচ সে গুলশানে দামি ফ্ল্যাটে থাকে।’
- ‘আহ! তো তোর কোলে থাকা বাচ্চা মেয়েটি কে?’
- ‘ওহ সে! সে কিউটের ডিব্বা রাফিয়া। পাশের বাসাতেই থাকে। আমি আসলে আমার সাথে খেলা করে।’
- ‘এই কয়দিনে ভালোই পরিচয় হয়েছে দেখি!’
- ‘এটাই রাসূল ﷺ এর শিক্ষা। তিনিই পাড়া-প্রতিবেশী, পরিচিতদের খোঁজ নিতে বলেছেন।(২) বাই দ্যা ওয়ে, তুই এখানে কী করছিস?’
‘আমি…’ বলতে গিয়েও পারে না সে। কিভাবেই-বা বলে? সে তো এসেছে গরিব-দুঃখীদের সাহায্যের নামে ফেম আর রেপুটেশনের জন্য! মানুষকে দু-মুঠো চাল দিয়ে বাহবা কুড়ানো বেশ আরামের কিন্তু তাদের এতে কি-ই বা হবে? চাল ফুরোলেই আবার সেই টানাটানি, অন্যের কাছে হাত পাতা। তাদের তো প্রয়োজন যত্ন, এক বেলার খাবার নয়। সেই কাজটি-ই তো মুস'আব করছে। আর আমরা?!(৩)
- ‘কী হলো?’ মুস'আবের কথায় হুশ ফেরে জয়ের।
- ‘কিছু না। এক কাজে এসেছিলাম। পরে কথা হবে। বাই।’ এখান থেকে যেতে পারলেই সে যেন বাঁচে।
- ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।’
- ‘ওয়া আ'লাইকুমুস সালাম।’12সালামের জওয়াব বেশি/অনুরূপ দিতে হয়। এখানে সালামের জওয়াব পরিপূর্ণ হয় নি
সালামের জওয়াব বেশি/অনুরূপ দিতে হয়। এখানে সালামের জওয়াব পরিপূর্ণ হয় নি
.
[৩]
.
দ্রুত পায়ে হাঁটছে জয়। বাসায় জলদি যেতে হবে। শিহাব আর রাফিয়া আপুর মিসকলে ফোন রীতিমতো হ্যাঙ করছে। তাতে কি? জয়ের আর ইচ্ছে নেই ‘শো-অফ টিম’ এ কাজ করার। আর রাফিয়া আপু? আল্লাহ চাহেন তো তার থেকেও ভালো কিছু আসবে। এদিকে, আম্মু বেশ অসুস্থ কয়েকদিন ধরে। কিছু না বললেও মুখ দেখেই বুঝা যায় তিনি বেশ কষ্টে ঘরের কাজ সামলাচ্ছেন। বাসায় তাই আগে ফিরতে হবে। যত্নটা না হয় ঘর থেকে শুরু করা যাক।
یَسۡـَٔلُوۡنَکَ مَا ذَا یُنۡفِقُوۡنَ ۬ؕ قُلۡ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ خَیۡرٍ فَلِلۡوَالِدَیۡنِ وَ الۡاَقۡرَبِیۡنَ وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰکِیۡنِ وَ ابۡنِالسَّبِیۡلِ ؕ وَ مَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَاِنَّ اللّٰہَ بِہٖ عَلِیۡمٌ
তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত’। (সূরা বাকারাহ, ০২/২১৫)
ফুটনোটঃ
(১) এই টক-মিষ্টি-ঝাল আকর্ষণকেই রাসূল ﷺ যিনা বলেছেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: দুই চোখের যিনা হলো তাকানো, কানের যিনা হলো যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের যিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের যিনা (বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে) স্পর্শ করা আর পায়ের যিনা ব্যভিচারের উদ্দেশে অগ্রসর হওয়া এবং মনের যিনা হল চাওয়া ও প্রত্যাশা করা। আর গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে। (বুখারী হা/৬২৪৩; মুসলিম হা/২৬৫৭)
(২) রাসূল ﷺ বিভিন্ন সময়ে অসুস্থ ব্যক্তির খোঁজ নিতে যেতেন। এছাড়াও তিনি ﷺ বলেন, ‘তোমরা রোগী দেখতে যাও এবং জানাজায় অংশগ্রহণ কর, কেননা তা তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেবে।’ (আহমাদ হা/১১২৭০; সহীহ)
(৩) সামর্থ্য অনুযায়ী কম দানও আল্লাহর কাছে অধিক প্রিয়। কিন্তু রিয়া তথা লোক দেখিয়ে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের সমাজে দান মানুষ সওয়াবের আশায় না বরং মানুষকের কাছে সম্মানের জন্য করে।
(৪) রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তার নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক, আবারও নাক ধূলিমলিন হোক। জিজ্ঞেস করা হল, কোন্ ব্যক্তির, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি তার পিতা-মাতা উভয়কে অথবা একজনকে বার্ধক্যাবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। তাই, আগে ঘরের মানুষদের যত্ন নিন। আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক মজবুত করুন। পাড়া-প্রতিবেশীদের খোজঁ খবর নিন। তারা গরিব-মিসকিন বলে তাদের এড়িয়ে যাবেন না। রাসূল ﷺ বলেন, ‘সে মুমিন নয়; যে ভরাপেটে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অনাহারে থাকে।’ (বুখারি, তাবারানি, বায়হাকি)
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

