হুদায়বিয়ার সন্ধি
খুলনা ষষ্ঠ হিজরী।আরব উপদ্বীপের পরিস্থিতি তখন অনেকটাই মুসলিমদের অনুকূলে চলে এসেছে।তখন পর্যন্ত মুশরিকরা দীর্ঘ ছয় বছর ধরে মুসলিমদের মাসজিদুল হারামে প্রবেশ বন্ধ করে রেখেছিলো।একদিন রাসুল ﷺ স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের সাথে ন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
খুলনা
ষষ্ঠ হিজরী।আরব উপদ্বীপের পরিস্থিতি তখন অনেকটাই মুসলিমদের অনুকূলে চলে এসেছে।তখন পর্যন্ত মুশরিকরা দীর্ঘ ছয় বছর ধরে মুসলিমদের মাসজিদুল হারামে প্রবেশ বন্ধ করে রেখেছিলো।একদিন রাসুল ﷺ স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের সাথে নিয়ে উমরাহ পালন করছেন।সাহাবীদের জানালেন তিনি উমরাহ পালনের মনস্থ করেছেন। পহেলা জ্বিলক্বদ রাসুল ﷺ উমরাহর উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা করলেন।সে সময় কাফেরদের বাঁধার মুখে হুদায়বিয়া নামক স্থানে একটি চুক্তি সম্পাদিত করে সে বছর উমরাহ না করেই মদিনায় ফিরে আসেন মুসলিমরা।
বাহ্যিক দৃষ্টিতে এটাকে মুসলিমদের বড় পরাজয় মনে হচ্ছিল।তাছাড়া চুক্তির কিছু শর্তও ছিল মুসলিমদের জন্য বেশ অপমানজনক।যেমন কোনো কাফির ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে তাকে ফেরত পাঠিয়ে দিতে হবে।কিন্তু কোনো মুসলিম মক্কায় ফিরে এলে তাকে আর ফেরত দেয়া হবে না।এ বছর মুসলিমদের উমরাহ না করেই ফিরে যেতে হবে।পরবর্তী বছর কেবল তিনদিন মুসলিমরা মক্কায় অবস্থান করতে পারবেন ইত্যাদি।
বাহ্যিক চোখে এমন শর্তসমেত একটা চুক্তিকে পরাজয়ই মনে হতে পারে।কিন্তু এটা ছিল সুস্পষ্ট বিজয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সুরা ফাতহ( বিজয়) নাজিল হয়।
চুক্তি অনুযায়ী দশ বছর যুদ্ধ বন্ধ থাকার ঘোষনা পেয়ে মুসলিমদের সাথে কাফেরদের ব্যবসা বাণিজ্য ও অন্যান্য যোগাযোগ বৃদ্ধি পায়।ফলে কাফিররা মুসলিমদের আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।এই প্রভাবগুলো ছিল সুদুরপ্রসারী।বাহ্যিক চোখে মুসলিমদের জন্য কিছুটা অপমানজনক এই চুক্তি বড় বিজয় ডেকে এনেছিল।স্বয়ং আল্লাহই এ বিজয়ের ঘোষণা দেন, إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا - নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। [সূরা আল ফাতহ, ০১]
আমার জীবনের পরাজয়গুলোও যেন এমনই হয়। কবিতায় শেষ টানি আজকের লেখা..
জীবনের বাঁকে মেনে নিতে হবে
যতখানি পরাজয়,
সবটুকু যেন হুদাইবিয়ার
সন্ধির মতো হয়।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

