হজ্জের শিক্ষা
হজ্জ হলো মানবতার প্রশিক্ষণ; যাতে প্রথম পাঁচ দিন হজ্জের প্রশিক্ষণ কোর্সে সবাই নেয় অংশ গ্রহণ, ৭ জিলহজ্জ, সব হাজি মিনার তাঁবুতে গণ বিছানায় গিয়ে করে সবার উদ্দেশ্যে একাত্মতার বন্ধন। ৯ জিলহজ্জ ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্বরূপ আরা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
হজ্জ হলো মানবতার প্রশিক্ষণ; যাতে প্রথম পাঁচ দিন হজ্জের
প্রশিক্ষণ কোর্সে সবাই নেয় অংশ গ্রহণ,
৭ জিলহজ্জ, সব হাজি মিনার তাঁবুতে গণ বিছানায় গিয়ে করে সবার
উদ্দেশ্যে একাত্মতার বন্ধন।
৯ জিলহজ্জ ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্বরূপ আরাফাতে করে তাঁরা
আন্তর্জাতিক মহা সম্মেলন,
৯ জিলহজ্জ সন্ধ্যায় ১০ জিলহজ্জ রাতে মুজদালিফায় হয় মানবতার
পূর্ণতা আনয়ন।
মানবতার পূর্ণতা কী?
পোশাকের বাহুল্য নেই, পাগড়ি, টুপি,লম্বা চুলের আড়ম্বর নেই,
সংগে সেবক-কর্মচারী নেই, গন্তব্য এক হলেও রাস্তা জানা নেই,
পদ-পদবি, নিজের শক্তি-সামর্থ ও জ্ঞান গরিমার প্রকাশ নেই,
শুভ্রকায় কি কৃষ্ণকায়? বুদ্ধি ও কৌশল প্রয়োগের সুযোগ নেই;
বর্ণবৈষম্য কি বংশকৌলীন্য? দেশ ভেদে মতৈক্যের গড়মিল নেই;
শুধুই আছে আল্লাহর ওপর অগাধ ভরসা ও ভালোবাসার একাগ্রতা,
আর এটিই হলো হজ্জের দর্শনের ক্ষেত্রে মানবতার পূর্ণতা।
হজ্জের উদ্দেশ্য কী ?
প্রথমত কুপ্রবৃত্তি, পশুবৃত্তি, কুস্বভাব পরিত্যাগের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় করতে হবে পশু কুরবানি,
দ্বিতীয়ত আল্লাহর প্রতি ভয়,ভালবাসা ও ভক্তিতে নিজেকে করতে হবে বিলীন তক্ষুণি।
তৃতীয়ত রাসুল(সাঃ) এর প্রতি বিশ্বাস ও আনুগত্য পরিপূর্ণ করার থাকতে হবে উদ্বেলিত দামিনী,
চতুর্থত ইসলামি ঐতিহ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নিদর্শন-সমূহ স্বচক্ষে দেখে কাটাবে দিবা-রজনী।
পঞ্চমত মুসলিম উম্মার বৃহত্তম মিলন মেলায় অংশগ্রহণ করা সোপানের আর একটি আলোচনী,
ষষ্ঠত আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা অর্জন করার সৌজন্যে কৃপা চেয়ে হতে হবে গুণমণি।
সপ্তমত চিরস্থায়ী কল্যাণের স্থান জান্নাতে পৌঁছানোর সুযোগ গ্রহণে নিবেদন করার থাকবে শুধুই বন্ধনী।
হাজিদের জন্য বিধি নিষেধ কী?
তর্ক-বিতর্ক, ঝগড়া-বিবাদ, রাগ, কটু কথা, অপরের মনে কষ্ট দেওয়া, ক্ষতি করা, হক নষ্ট করা, স্ত্রী সম্ভোগ, জীব হত্যা, অহংকার করা ইত্যাদি থেকে বিরত থাকা।
হাজিদের করণীয় কী?
অজুর সঙ্গে সর্বদায় থাকা, দেহ ও মন সবসময় পবিত্র রাখা,
মনে মনে সবসময় জিকির জারি রাখা, নিজের আগে অন্যকে অগ্রাধিকার দেওয়া,
নফসকে নিয়মানুবর্তিতা শৃংখলাবোধ নম্রতা ভদ্রতা ও উদারতা শিক্ষায় দীক্ষিত ও উন্নীত করা,
অন্যের বিপদে সবসময় সাহায্য করার চেষ্টা করা, খেদমত না নিয়ে খেদমত দেওয়াকে সৌভাগ্য ও গৌরবজনক মনে করা,
শয়তানকে পাথর নিক্ষেপ করা, ত্রিবিধ শয়তান (১.জীন শয়তান ২.মানুষ শয়তান, ৩. নফস শয়তান36নফস মূলত কোনো শয়তান নয়) -এর প্ররোচনা ও তাড়না থেকে নিজেকে রক্ষা করা।
নফস মূলত কোনো শয়তান নয়
হজ্জের সুফল কী?
সব দেশের, বর্ণের, পেশার, শ্রেণির, মতের মানুষ একই ইমামের পিছনে নামাজ আদায় করেন। এতে
* ঐকের দৃষ্টান্ত স্থাপিত হয়
* মনের সংকীর্ণতা দূর হয়
* ভাষার দূরত্ব কমে আসে
* দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়
* মনের নৈকট্য অর্জন হয়
* চিন্তার বিকাশ সাধিত হয়
* মানবিক অনুভুতি জাগ্রত হয়
* দূরদর্শিতা অর্জন হয়
কবুল হওয়া বা না হওয়ার নিরিখে হজ্জ কত প্রকার ও কী কী?
তিন প্রকারঃ
(১) হজ্জে মাবরুর যা হলো সর্বোত্তম হজ্জ
(২) হজ্জে মাকবুল যা হলো কবুল হজ্জ
(৩) হজ্জে মারদুদ যা হলো রদ হজ্জ।
হজ রদ হতে পারে যে যে কারণেঃ
(১) নিয়ত বিশুদ্ধ না হলে
(২) উদ্দেশ্য সঠিক না থাকলে
(৩) বৈধ উপার্জন না হলে
(৪) ফরজ, ওয়াজিব তথা আরকান-আহকাম সঠিক ভাবে আদায় না হলে (৫) নিষিদ্ধ কোনো কর্ম করলে
(৬) হজের শিক্ষা অর্জন না করলে।
পাঠকের মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

