মুসলিম সভ্যতার সোনালী যুগে জ্ঞানচর্চার প্রেরণা
লিখেছেন ড. মাহফুজুর রহমান · ১১/৯/২০২৬
মোট ভিউ: ৫২২
Render Mode
বাগদাদের বায়তুল হিকমাহ থেকে শুরু করে আন্দালুসিয়ার কর্ডোভা—জ্ঞান-বিজ্ঞানের আলোকবর্তিকা পুরো পৃথিবীকে আলোকিত করেছিল মুসলিম বিজ্ঞানীদের অবদানে। ইবনে সিনা, আল-বিরুনি, আল-খাওয়ারিজমি প্রমুখ মনীষী কেবল ধর্মীয় জ্ঞানে নয়, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও গণিতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিলেন।
তাদের মূল চালিকাশক্তি ছিল কুরআনের জ্ঞান অন্বেষণের তাগিদ। আজ আবার সময় এসেছে মুসলিম তরুণদের সেই জ্ঞানভিত্তিক নেতৃত্বের উত্তরাধিকার পুনরুজ্জীবিত করার।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য হয়নি।
মন্তব্য করতে হলে আগে অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর সাইন ইন করুন।